প্রাথমিকে আবেদনের সময়সীমা এক সপ্তাহ বাড়াল পর্ষদ

১৪ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে আগেই ঘোষণা করেছিল পর্ষদ। কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে ২১ নভেম্বর পর্যন্ত করল পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়াল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে আগেই ঘোষণা করেছিল পর্ষদ। কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে ২১ নভেম্বর পর্যন্ত করল পর্ষদ।

প্রাথমিকে আবেদনের সময়সীমা বাড়ছে, তা পর্ষদ সূত্রে আগেই জানা গিয়েছিল। ৮২ নম্বর পাওয়া চাকরিপ্রার্থীদের জন্য সময়সীমা বাড়ার কথা জানা গিয়েছিল। এবার সবার জন্যই আবেদনের সময়সীমা বাড়াল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আবেদনের সময়সীমা কেন বাড়াল পর্ষদ? মূলত অনলাইনে আবেদনের ক্ষেত্রে সমস্যার কারণে বাড়ানো হয়েছে সময়সীমা। ইতিমধ্যে এই বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ।

প্রসঙ্গত বিতর্ক ও বহু আন্দোলনের মাঝে গত ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া। ১১ হাজারের বেশি পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়। আগামী ১৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আগেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল। যদিও আবেদন প্রক্রিয়ায় কিছু সমস্যা হওয়ায় চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট www.wbbpe.org এবং https://wbbprimaryeducation.org -তে অনলাইনে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা।

স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদ্দেশ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও নথি যাচাই প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনও প্রশ্নের মুখে পড়লে যাতে প্রমাণ হাজির করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই কারণে এই সিদ্ধান্ত। নিয়োগের ইন্টারভিউ পর্বের শুধু ভিডিও রেকর্ডিং নয়, রেকর্ডের পর সেই ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখবে পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার পাশাপাশি নথি যাচাইয়ের প্রক্রিয়ারও ভিডিও রেকর্ড করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা