দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাদামতলায় ‘আর্জি’, কেরলের লোকশিল্পে সাজচ্ছে ৬৬ পল্লি

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে পুজোর মরশুম। চলতি মাসের শেষের দিকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চারদিকে এখন সাজো সাজো রব। শুরু হয়ে গিয়েছে কেনাকাটা। পিছিয়ে নেই পুজো কমিটিগুলো। থিমের ভাবনা অনেক আগে থেকেই শুরু হয়েছে। সেই ভাবনাকে এখন বাস্তবে রূপ দিতেই চলছে জোর কদমে কাজ। প্রতিটি পুজো কমিটিগুলো নিজের নিজের মতো করে মায়ের আরাধনা করে। যারা খিমের ভাবনায় পুজো করেন, তাদের ভাবনা শুরু হয় একটি পুজো শেষ হওয়ার পর থেকেই। চলতি বছরে বাদামতলা আষাঢ় সংঘের ভাবনাতে রয়েছে বিচার ব্যবস্থার ছোঁয়া।

রাসবিহারী মোড় থেকে কয়েক পা এগিয়ে গেলেই রয়েছে নেপাল ভট্টাচার্য স্ট্রীট। সেখানে গেলেই একাধিক পুজো কমিটি রয়েছে। যেমন রয়েছে বাদামতলা আষাঢ় সংঘ, তেমন রয়েছে ৬৬ পল্লি। ২ হেভিওয়েট মণ্ডপ নিজের নিজের মতো করে দর্শকদের সামনে ফুটিয়ে তুলতে চলেছে মণ্ডপের সাজসজ্জা।

জানা গিয়েছে, বাদামতলা আষাঢ় সংঘের এইবারের থিম আর্জি। আঙ্গুলের ছাপের ওপর লেখা আর্জি শব্দটি দেখলেই মনে হবে ব্যাংকের বইতে যেন টিপছাপ। তবে হিমের মাধ্যমে কী বলা হচ্ছে তা এখনই স্পষ্ট করতে রাজি নন পুজো উদ্যোক্তারা। তবে পুজোমণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে বিচার ব্যবস্থার নানা প্রতীকের মাধ্যমে। এই পুজোমন্ডপের পরিকল্পনায় রয়েছেন সোমনাথ দোলুই। প্রতিমা নির্মাণে পল্লব জানা। আবহের নেপথ্যে দেবদীপ মুখোপাধ্যায় ও আলোক সজ্জায় প্রবাল বসু। এই বছর বাদামতলা আষাঢ় সংঘ ৮৭তম বর্ষে পদার্পণ করতে চলেছে।

বাদামতলা আষাঢ় সংঘের পাশেই রয়েছে ৬৬ পল্লি। ৭৫ বছরে পা দিচ্ছে এই পুজো। এবারে তাদের মন্ডপে থাকবে কেরলের লোকশিল্পের ছোঁয়া। প্রতি বছর ৬৬ পল্লির মণ্ডপ শয্যায় রয়েছেন গোপাল পোদ্দার প্রতিমা তৈরি করছেন রাজেশ মন্ডল। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রতিমা নির্মাণ করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

নেতাজির বক্তব্যের নকল করলেন প্রধানমন্ত্রী, প্রথম দফার ভোটের পরই দাম্ভিক মেজাজ মোদির

‘৪ মে-র পরে সব ফাইল খুলে তদন্ত করবে বিজেপি সরকার’, হুঙ্কার মোদির

ভোট মিটতেই যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য সামশেরগঞ্জে

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে?‌ জানিয়ে দিলেন অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ