‘বিচারব্যবস্থায় কোনও রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়’, অভিমত মমতার

দুই আদালতের সেই দুই শীর্ষ বিচারপতির উপস্থিতিতেই মমতা আদালত ও রাজনীতির মধ্যে যে একটা সীমারেখা থাকা দরকার সেটাই মনে করিয়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিচারব্যবস্থায় কোনও রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। বিচারব্যবস্থার এক দম বিশুদ্ধ এবং সৎ থাকা উচিত। গোপনীয়তা বজায় থাকা উচিত।’ শনি সকালে এমনই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যিনি নিজেও একজন আইনজীবী। কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বার লাইব্রেরির দ্বিশতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন সুপ্রিম কোর্টের(Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়(Chief Justice D Y Chandrachud)। শনিবার সেই উপলক্ষেই ন্যাশন্যাল জুডিশিয়াল অ্যাকাডেমির(National Judicial Academy) একটি আলোচনা সভায় যোগ দেন তিনি। সেই সভাতেই আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীও। অনুষ্ঠানে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমও(Justice T S Shivangam)। দুই আদালতের সেই দুই শীর্ষ বিচারপতির উপস্থিতিতেই মমতা আদালত ও রাজনীতির মধ্যে যে একটা সীমারেখা থাকা দরকার সেটাই মনে করিয়ে দিয়েছেন। আর সেই সূত্রেই তাঁর দাবি, বিচারব্যবস্থায় কোনও রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। বিচারব্যবস্থার এক দম বিশুদ্ধ এবং সৎ থাকা উচিত। গোপনীয়তা বজায় থাকা উচিত।

কলকাতা হাইকোর্টের কিছু বিচারপতির ভূমিকা ও প্রদেয় রায় নিয়ে রাজ্য সরকারের যেমন বেশ আপত্তি আছে, তেমনি আপত্তি আছে খোদ মমতারও। এমনকি কলকাতা হাইকোর্টের কিছু ঘটনা ও বিচারপতিদের কিছু রায় নিয়ে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বেশ অসন্তুষ্ট তা এর আগে একাধিকবার তাঁর বক্তব্যের মাধ্যমে সামনে এসেছে। সেই আবহেই এদিন মমতা কার্যত রাজনীতি আর আদালতের মধ্যে একটা লক্ষ্মণরেখা টেনে দিলেন। সেটাও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতেই। এদিন কলকাতায় বাইপাসের ধারে একটি হোটেলের বলরুমে আয়োজন করা হয়েছিল জুডিশিয়াল অ্যাকাডেমির আলোচনা চক্র। সেখানেই প্রথমে বক্তব্য রাখেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি বলেন, ‘কলকাতা হাইকোর্ট ঐতিহ্য ধরে রেখে নিজেকে পরিবর্তন করেছে। বিচারব্যবস্থা ঠিক রাখতে কলকাতা হাই কোর্ট কাজ করে চলেছে অবিরত। কোভিডের সময় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেও বিভিন্ন মামলার শুনানি চলেছে দেশের বিভিন্ন আদালতে। কলকাতা আদালতেও চলেছে।’ তাঁর বক্তব্যের পরেই বক্তব্য রাখতে যান মমতা।

সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, ‘ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। দেশের প্রধান বিচারপতির সঙ্গে একই মঞ্চে থাকতে পেরে আমি গর্বিত। বিচারপতি চন্দ্রচূড় খুবই জনপ্রিয়। তাঁর বাবাও দেশের বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কলকাতা হাই কোর্টের বিচারপতিদেরও ধন্যবাদ। আমাকেও নিজেদের পরিবারের সদস্য বলে মনে করুন। আমিও আইনের লোক। আমি তিন-চারটি কেস লড়েছি। আমি এখনও বার অ্যাসোশিয়নের সদস্য। বিচারব্যবস্থা আমাদের কাছে পবিত্র, মন্দির-মসজিদ-গির্জা-গুরুদ্বারের মতো। সরকার বিচারব্যবস্থার সঙ্গে আছে। যদি বিচারব্যবস্থা আমাদের সাহায্য না করে, তা হলে মানুষ কোথায় যাবে। যখন মানুষের জীবনে সমস্যা আসে, তখন মানুষের বিশ্বাস থাকে যে, দেশের বিচারব্যবস্থায় আমাদের রক্ষা করবে। বিচারপতি চন্দ্রচূড় দেশের বিচারব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করছেন। আমরা বিচারব্যবস্থাকে উন্নত করতে হাজার কোটি খরচ করেছি। ৭০ একর জমি দিয়েছি। রাজারহাটে নতুন হাই কোর্টের জায়গা দিয়েছি। আমদের ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট রয়েছে, যার মধ্যে ৫৫টি মহিলাদের জন্য। ৯৯টি মানবাধিকার কোর্ট রয়েছে। আমি কাউকে আঘাত করতে চাই না। কিন্তু আমার অনুরোধ, বিচারব্যবস্থায় কোনও রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। বিচারব্যবস্থার এক দম বিশুদ্ধ এবং সৎ থাকা উচিত। গোপনীয়তা বজায় থাকা উচিত।’

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন