একা যুবতীকে গণধর্ষণের চেষ্টা ৩ দুষ্কৃতীর, বাধা পেয়ে কোপ

রাস্তা থেকে বাঁশবাগানে তুলে নিয়ে গিয়ে এক যুবতীকে গণধর্ষণের চেষ্টা করে ৩ দুষ্কৃতী। কিন্তু বাধা পেয়ে যুবতীকে কোপ মেরে চম্পট দেয় তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে একা বাড়ি ফেরাই কি কাল হয়ে দাঁড়াল যুবতীর? ঘটনাটি উত্তর ২৪ পরগনার(North 24 Pargana) বারাসত-২ ব্লকের শাসন(Shashan) এলাকায়। শুক্রবার একাই বাড়ি ফিরছিলেন তিনি। পথে একা পেয়ে তিন দুষ্কৃতী(Goons) তাঁর ওপর চড়াও হয়। প্রথমে তাঁকে গণধর্ষণের চেষ্টা করা হয়। সেই সময় নিজের প্রাণ বাঁচাতে যুবতী চিৎকার করতে থাকেন। এরপর ধরা পড়ার আশঙ্কাই, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যুবতীর চিৎকার শুনে স্থানীয় মানুষজন(Local People) তাঁকে বাঁচাতে ছুটে আসে। তাঁরা এক দুষ্কৃতীকে পাকড়াও করতে সক্ষম হন। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করে তাঁরা তাঁকে কলকাতার আর জি কর হাঁসপাতালে(R G Kar Hospital) নিয়ে এসে ভর্তি করেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ও বাকি ২ দুষ্কৃতীর সন্ধান শুরু করেছে।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয়দের হাতে ধরা পড়া দুষ্কৃতীর নাম আশিষ পাল। পুলিশ আশিষের কাছ থেকে পলাতক আরও দুজন দুষ্কৃতীর খোঁজ করছে। ঘটনার সময় ওই যুবতীকে তিন দুষ্কৃতী মিলে রাস্তা থেকে কিছুটা দূরে বাঁশবাগানে তুলে নিয়ে যায়। কিন্তু যুবতীর চিৎকার শুনে স্থানীয়রা সেখানে চলে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন ওই যুবতী। স্থানীয় বাসিন্দাদের দেখে দুষ্কৃতীরা পালাতে গেলে, ওখানেই একজনকে ধরে ফেলেন বাসিন্দারা। তারপর পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এদিকে হাসপাতাল সূত্রে খবর, ‘শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে ওই যুবতীর। এখন আশঙ্কাজনক অবস্থাতে রয়েছেন তিনি। তবে ওই যুবতী খুব তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় যে ব্যাপারেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

শুক্রবারের ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে রীতিমতো ক্ষোভ ছড়িয়েছে। এহেন পরিস্থিতিতে তাঁদের বাড়ির মেয়েরা কীভাবে রাতে একা বাড়ি আসবে তা নিয়ে চিন্তায় এলাকার মানুষ। এলাকাবাসী পুলিশের কাছে দাবি করেছে রাস্তাতে আরও বেশি নজরদারি বাড়ানোর। পুলিশ জানিয়েছে যত দ্রুত সম্ভব ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে তাদের শাস্তি দেওয়ার ব্যাবস্থা করবে। পুলিশের নজর থাকবে এই ব্যাপার যাতে দ্বিতীয়বার না ঘটে।  

‘মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে’, বারাকপুরে চেক বিতরণ অনুষ্ঠান থেকে বার্তা অর্জুন সিংহের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নার্সের উপর পাশবিক অত্যাচার, গ্রেফতার BMOH

গরম ভাতের সঙ্গে এই আলু বেগুন মশলা ফ্রাই একবার খেলে বারবার বানাতে চাইবেন

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

রেস্তরাঁর মতো ক্রিমি হোয়াইট সস নুডলস বাড়িতেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

খড়গপুর পুরসভায় তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের