স্মৃতিতর্পণেই লতাকে শ্রদ্ধাজ্ঞাপন হৈমন্তী, অজয়, রশিদের

ভারতের সুরসম্রাজ্ঞী জীবন্ত কিংবদন্তী সরস্বতীর মূর্ত প্রতীক লতা মঙ্গেশকর। রবি সকালে ৯২ বছর বয়সে তাঁর প্রয়াণের পরে এদিন তাঁর স্মৃতিতর্পণের মাধ্যমেই তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলার ৩ নক্ষত্র হৈমন্তী শুক্লা, পণ্ডিত অজয় চক্রবর্তী ও ওস্তাদ রশিদ খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: হৈমন্তী শুক্লা, পণ্ডিত অজয় চক্রবর্তী ও ওস্তাদ রশিদ খান। বাংলার তিন সঙ্গীত নক্ষত্র। কিন্তু এই তিনেরই উর্ধ্বে বিচরণ করতেন যিনি তিনি ভারতের সুরসম্রাজ্ঞী জীবন্ত কিংবদন্তী সরস্বতীর মূর্ত প্রতীক লতা মঙ্গেশকর। রবি সকালে ৯২ বছর বয়সে তাঁর প্রয়াণের পরে এদিন তাঁর স্মৃতিতর্পণের মাধ্যমেই তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলার এই ৩ নক্ষত্র। ঘটনাচক্রে গতকাল ছিল সরস্বতী পুজো। এদিন তাঁর ফিরে যাওয়াল পাল। এই ৩ নক্ষত্রই কিন্তু জানিয়েছেন, কোথাও যেন তাঁদের মনে হচ্ছে মা সরস্বতী তাঁর মানসকন্যাকে সঙ্গে নিয়েই ফিরে গেলেন সুরলোকে।  

এদিন হৈমন্তী শুক্লা জানিয়েছেন,  ‘এক মঞ্চে গাওয়ার সুযোগ হয়েছিল। এক বার মেদিনীপুরে এবং এক বার দুর্গাপুরে গেয়েছিলাম। বলেছিলেন, এখনও গান গাইতে উঠলে নাকি হাত—পা ঠান্ডা হয়ে যায় ওঁর। আমি শুনে অবাক হয়েছিলাম। বলে ছিলাম, কী বলছ দিদি? আর এক বার একটা গান শেষ করে ফিরে এলেন। জিজ্ঞেস করলেন ‘হৈমন্তী, ঠিক গাওয়া হয়েছে তো?’ কী বলব বুঝে উঠতে পারিনি। লতাজি বলেই এক বার মাত্র কোরাসে গাইতে রাজি হয়েছিলাম। শুধু ওঁর পাশে থাকতে পারব বলে। কত কথা যে মনে পড়ছে। উনি তো স্বয়ং সরস্বতী। আমরা মেয়েরা যারা গান করি, সবার তো ওঁকে দেখেই আসা। কী অসম্ভব জ্ঞান। অথচ কী অমায়িক। ওঁর বাড়িতেও গিয়েছি আমি। কিন্তু কেউ এত অনাড়ম্বর হতে পারেন, না দেখলে বোঝা যায় না। উনি স্বয়ং মা সরস্বতী ছিলেন। ওঁর সঙ্গে কথা বলার, ওঁকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আমার। আমরা বুঝি, মানুষ চিরকাল থাকে না। কিন্তু উনি তো মানুষ ছিলেন না! দেবী ছিলন। দেবী সরস্বতী।’

পণ্ডিত অজয় চক্রবর্তী জানিয়েছেন, ‘বিশ্বসঙ্গীত জগতের সম্পদ লতা মঙ্গেশকর। তিনি শুধু ভারতের নন, তিনি গোতা বিশ্বের সম্পদ। কিন্তু একটা প্রশ্নই ভাবাচ্ছে, দেবী বিসর্জনের দিনেই কেন চলে গেলেন সঙ্গীতের সরস্বতী? বিরাট বড় ক্ষতি। এত কথা…এত স্মৃতি… এত দেখা… এত শেখা এ সবেরই অবসান হল আজ। আত্মা অবিনশ্বর। ঠিক যেমন অবিনশ্বর তাঁর কৃষ্টি-কাজ-শিল্প। দেহ ছেড়ে চলে গেলেও তিনি রয়ে গেলেন। কারণ, লতা মঙ্গেশকরদের যে মৃত্যু হয় না। বিসর্জন হয় ঠিকই, তবু তাঁরা থাকেন, থেকে যান। তিনি যে জীবন্ত সরস্বতী। কোনও দেশের কোনও শিল্পী লাগাতার ৫০ বছর ধরে শ্রেষ্ঠত্বের আসনে রয়েছেন এমন কিন্তু দেখা যাবে না। বহু বার মুম্বইয়ে ওঁর বাড়ি গিয়েছি। ওঁর বাবার নামাঙ্কিত পুরস্কার দিয়েছেন আমাকে এবং কৌশিকীকে। কালের নিয়মে রবীন্দ্রনাথ, আইনস্টাইনের মতো ক্ষণজন্মাদেরও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। সেই নিয়মে লতাজিও প্রয়াত হলেন। কিন্তু লতাজি তো প্রয়াত হন না। তিনি থেকে যাবেন তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে।’

ওস্তাদ রশিদ খান জানিয়েছেন, ‘আমার তখন ২৭-২৮ বছর বয়স। ‘বৈষ্ণব জন তো’ ভজনটি রেকর্ড করা হবে। সরকারি অনুষ্ঠানের জন্য। কে শেখাবেন গানটি? লতা মঙ্গেশকর। ফোনে সেই গানটি আমাকে তুলিয়ে দেন লতাদিদি। সেই স্মৃতি আমি কখনওই ভুলতে পারব না। ওঁর কাছে অন্তত একটা তো শিখেছি! এর পর লতা মঙ্গেশকরের সঙ্গে আমার প্রথম মুখোমুখি আলাপ নব্বইয়ের দশকে। সেই থেকে যোগাযোগ ছিল। তারও পর ২০১৪ সালে গোয়াতে ওঁর বাবার নামে একটি অনুষ্ঠান হত। আমার গান শুনতে উনি হাজির হন গোয়া। পুরো অনুষ্ঠান উনি সামনে থেকে বসে শুনেছিলেন। পরে অনেক কথা হয় ওঁর সঙ্গে। উনি আমার কাছে এসে বলেন ‘আল্লাহতালা নে ক্যায়া গলা দিয়া হ্যায়!’ আমি একটু হেসে বললাম, ‘দিদি তুমি এই কথা বলছ! সবাই জানে তোমাকে ঈশ্বর কত সুরেলা কণ্ঠ দিয়েছেন। আমি এ সবের যোগ্য নই। এই ক্ষতি কোনও কিছুতেই মেটানো যাবে না।’  

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে