সম্পত্তি বৃদ্ধি মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি ৩ মন্ত্রীর

অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি নিয়ে দায়ের হওয়া মামলায় হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আরজি জানিয়ে রিভিউ পিটিশন দায়ের করলেন রাজ্যের তিন মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতা-মন্ত্রীদের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta HC) নির্দেশ পুনর্বিবেচনার আরজি জানিয়ে রিভিউ পিটিশন দায়ের করলেন রাজ্যের তিন মন্ত্রী। তাঁদের দাবি, জনপ্রতিনিধিদের যাবতীয় আবেদন, মামলা শোনার জন্য রয়েছে লোকায়ুক্ত। তাই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যোগ করার প্রয়োজন নেই।

রাজ্যের নেতা-মন্ত্রীদের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta HC) প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন এই মামলায় ইডিকে অংশীদার করার জন্য। গত ৮ আগস্ট ইডিকে যুক্ত করার নির্দেশ দেয় আদালত। রাজ্যের অন্তত ১৯ জন জনপ্রতিনিধির সম্পত্তি কম সময়ে কয়েকগুণ বেড়েছে বলে অভিযোগ তুলে আদালতে মামলা হয়। সেই তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক এমনকী অমিত মিত্রর মতো বর্ষীয়াণ মন্ত্রীও। সেই মামলায় কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে অংশীদার করার করার নির্দেশ দিয়েছিল। আদালতের সেই নির্দেশকে পুনর্বিবেচনা করার আবেদন জানালেন এবার রাজ্যের তিন মন্ত্রী।

ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক বৃহস্পতিবার সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় ইডিকে পার্টি করা নিয়ে আপত্তি জানিয়ে হাইকোর্টের নির্দেশকে পুনর্বিবেচনার আরজি জানান। আদালতে তিন মন্ত্রীর আবেদন, এই মামলার দ্রুত শুনানি করা হোক। একইসঙ্গে তাঁদের বক্তব্য, যেহেতু রাজ্যে জনপ্রতিনিধিদের বিষয়ে আবেদন শোনার জন্য লোকায়ুক্ত রয়েছে, তাই হাই কোর্টের নির্দেশ অনুযায়ী মামলায় ইডিকে যুক্ত করার এক্তিয়ার নেই। তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছেন তাঁরা। তিন মন্ত্রীর এই আর্জির পর প্রধান বিচারপতি তা গ্রহণ করে লিখিত বক্তব্য জানানোর নির্দেশ দেন। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিবেচনা করবে বলে জানানো হয়।

রাজ্যে কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল