আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চোখে হয়েছে অস্ত্রপোচার, কালো চশমা পরে মমতার বাড়ির পুজোয় অভিষেক

নিজস্ব প্রতিনিধিঃ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বাড়ির পুজোয় এলেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। সঙ্গে ছিলেন কন্যা আজানিয়া এবং ছেলে আয়াংশ। এদিন অভিষেককে দেখা যায় পরনে সাদা পাঞ্জাবি এবং চোখে কালো চশমা পরে । আমেরিকা থেকে কিছুদিন আগে চোখের চিকিৎসা করিয়ে কলকাতায় ফেরেন তৃণমূল সাংসদ। সেই কারণে তিনি কালো চশমা পরে কালীপুজোর দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে  যান।

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে প্রথমেই মমতাকে প্রণাম করেন অভিষেক। তারপর তিনি  যোগ দেন কালীপুজোতে।  শুধু তাই নয় পুজোর শেষ পর্বে যখন হোম-যজ্ঞ হয়, তখন   একসঙ্গে মমতা ও অভিষেক পাশাপাশিই বসেছিলেন। প্রতিবছরের মত এবারও  কালীপুজোয়   উপস্থিত ছিলেন অভিষেকের মা লতা ব্যানার্জি, স্ত্রী রুজিরা ব্যানার্জি। তাদেরকে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজোর কাজে হাত লাগাতে।

উল্লেখ্য, বহু বছর ধরে মমতা নিজেই পুজোর সব দায়িত্ব একা সামাল দেন। পুজোর সমস্ত আয়োজনের তত্ত্বাবধান করার পাশাপাশি অতিথি আপ্যায়নের কাজও করেন তিনি। এবারও তা অন্যথা হয়নি। পুজোর ভোগ রান্না থেকে শুরু করে হোমযজ্ঞ সবকিছুই নিজে হাতে সামলেছেনে মুখ্যমন্ত্রী। চলতি বছর কালীপুজো উপলক্ষে মমতার  বাড়িতে গিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। ছিলেন রাজ্য শীর্ষ কর্তাদের অনেকেই।  এছাড়াও এসেছিলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা সহ প্রশাসনিক শীর্ষ নেতৃত্বরা।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ