হোয়াটসঅ্যাপে নতুন গ্রুপ তৈরি করে ফিরিয়ে আনা হল জহরকে

তৃণমূল সূত্রে দাবি, এআইটিসি রাজ্যসভা (AITC Rajyasabha) নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। আর সেখানে নাম রয়েছে জহর সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারকে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শনিবার অপসারণ করা হয়েছিল বলে খবর সামনে এসেছিল। সেই ঘটনার পর রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। এরপর নতুন গ্রুপ তৈরি করে আবার জহরকে সেই গ্রুপে যুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

তৃণমূল সূত্রে দাবি, এআইটিসি রাজ্যসভা (AITC Rajyasabha) নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। আর সেখানে নাম রয়েছে জহর সরকারের। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, জহরকে একবার দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অপসারণ করে আবার নতুন গ্রুপ তৈরি করে তাঁকে সেখানে রাখা দলের তরফে তাঁর প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়া হল। প্রসঙ্গত ১৩ জন সাংসদ নিয়ে দলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপ থেকে জহর সরকারকে বাদ দেওয়ার পর চাপানউতর তৈরি হয়।

সম্প্রতি একাধিকবার দলের নেতা মন্ত্রীদের নিয়ে জহর সরকার সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন। এরপর তাঁকে ইস্তফা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন জোড়াফুল শিবিরের একাধিক নেতা। পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার প্রসঙ্গে জহর সরকার বলেছিলেন, ‘ঘটনাটি যখন প্রথমে টিভিতে দেখলাম বিশ্বাসই করতে পারিনি। কারও বাড়ি থেকে এত টাকা বেরোতে পারে আমার কাছে কল্পনাতীত। সে যে দলেরই হোক, এরকম দুর্নীতির দৃশ্য টিভিতে কম দেখা যায়। তার সঙ্গে যখন দেখা গেল কিছু অন্য লোক এর সঙ্গে জড়িয়ে আছে। একটা নৈতিক ব্যাপার আছে। তাতে আরও খারাপ লাগল। আর এই নিয়ে লোকে মন্তব্য করবেই। লোকের মুখ তো বন্ধ করা যায় না। টাকা উদ্ধারের ছবি টিভিতে দেখে বাড়ির লোকেরা সাথে সাথে বলল, তুমি ছেড়ে দাও। সাংসদ পদ তো বটেই, রাজনীতিই ছেড়ে দাও।’ তাঁর আরও সংযোজন, ‘এক সাইড পচা শরীর নিয়ে ২০২৪ সালে লড়াই করা মুশকিল।’ যদিও সেই সময় জহর সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের একাধিক বর্ষীয়াণ নেতা। জহরকে বিঁধে দমদমের সাংসদ সৌগত রায় বলেছিলেন, ‘আমি খারাপভাবে দেখছি। জহরবাবুরা তো নাগরিক সমাজের লোক নন। তিনি আমলা সমাজের লোক। এদের একটি আলাদা চরিত্র রয়েছে। এরা আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হন সাধারণত। কারও ভুল করেও উপকার করেন না। ক্ষমতায় থাকলে নিজেদের হুকুম চালান।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের