অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল। অভিজিৎবাবুর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তাঁকে মিটিং মিছিল করা থেকে বিরত থাকার দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল।

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান। সম্প্রতি সন্দেশখালিকাণ্ডের প্রসঙ্গ টেনে এনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করেন তমলুকের বিজেপি প্রার্থী। এই প্রসঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৩, ৫০৪, ৫০৬ ও ৫০৯ ধারা উল্লেখ করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, কোনও রাজনৈতিক দলের প্রার্থীকে এভাবে মহিলাকে কুরুচিকর আক্রমণ করা উচিত নয়। নির্বাচনী প্রচার করতে গিয়ে এইরকম ব্যক্তিগত আক্রমণ করার থেকে রাজনৈতিক দলের প্রার্থীদের বিরত থাকা উচিত। পাশাপাশি কোনও রাজনৈতিক দলেরই এইরকম কুরুচিকর আক্রমণকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ করেছেন তা নির্বাচনী বিধি ভঙ্গের সামিল। নির্বাচন কমিশনের উচিত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া। একইসঙ্গে তৃণমূলের তরফে আর্জি জানানো হয়েছে, অভিজিৎবাবু নির্বাচনী প্রচার, জনসভা ও রোড শো-এর ওপর যাতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়।

কিন্তু কী কারণে তৃণমূলের এই পদক্ষেপ। সম্প্রতি হলদিয়ার চৈতন্যপুরের এক সভায় সন্দেশখালিকাণ্ডের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তমলুকের বিজেপি প্রার্থী বলেছিলেন, ‘রেখা পাত্রকে কেনা হয়েছিল মাত্র ২ হাজার টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও। তোমার হাতে ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে কেউ ১০ লাখ টাকা দেয় আর রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতে থাকে না সেই রেশন। তোমার রেট ১০ লাখ কেন। তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকাপ করো বলে। আমাদের প্রার্থী মমতার মতো সুন্দরী নন। সেজন্য তাঁকে ২ হাজার টাকায় কেনা যায়? একজন মহিলা হয়ে অন্য মহিলা সম্পর্কে কী করে এই উক্তি করতে পারেন।‘ অভিজিৎবাবুর এই বক্তব্যের প্রেক্ষিতেই এবার কমিশনে নালিশ ঠুকল তৃণমূল।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা