ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বিতর্ক, মঙ্গলে নির্বাচন কমিশনে তৃণমূল প্রতিনিধিদল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটার তালিকায় নাম তোলা সহ বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে নিজেদের আপত্তি জানাতে মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদল। সকাল এগারোটার সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। শুধু ভোটার তালিকায় নাম তোলা নিয়ে নয়, দলীয় বুথ স্তরের এজেন্টদের তথ্য চেয়ে নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছে, সে বিষয়েও দলের আপত্তির কথা জানানো হবে।

চলতি বছরের শেষের দিকেই বিহারের বিধানসভা ভোট। তার আগেই ভোটার তালিকার সার্বিক সংশোধনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। এক নির্দেশিকায় কমিশনের তরফে জানানো হয়েছিল, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে যাঁরা জন্মগ্রহণ করেছেন, সেই ভোটারদের জন্মতারিখ এবং জন্মস্থানের প্রমাণ্য নথি দাখিল করতে হবে। সেই ক্ষেত্রে ভোটারেরা জন্ম শংসাপত্র, পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসাবে জমা দিতে পারবেন। ১৯৮৭ সালে ১ জুলাইয়ের পরে যাঁরা জন্মেছেন, তাঁদের নিজের পরিচয়ের প্রমাণ্য নথির সঙ্গে বাবা-মায়েরও নথি জমা দিতে হবে। কমিশনের ওই নির্দেশিকা নিয়ে তীব্র আপত্তি জানান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৬ জুন তিনি অভিযোগ করেন, ‘বিহারের নাম করে কমিশন বাংলাকে নিশানা করতে চাইছে। কারণ বিহারে সরকারে বিজেপি। সেখানে কিছু করবে না। ওরা আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করছে। বিজেপি যা বলছে, কমিশন তা-ই করছে। ওরা আসলে ভয় পেয়েছে।’

শুধু ভোটার তালিকায় নাম তোলা নিয়ে কমিশনের নয়া ফরমান নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ক্ষান্ত থাকেননি মমতা। কমিশনের তরফ থেকে দলীয় বুথ স্তরের এজেন্টদের তথ্য চেয়ে পাঠানো চিঠি নিয়েও আপত্তি তোলেন। তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, ‘কেন আমি আমার দলের বুথ স্তরের এজেন্টদের তথ্য দেব? আমি কেন তাঁর গোপনীয়তা জানাব?’ এমন ফরমান নিয়ে নিজেদের আপত্তি নথিবদ্ধ করতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিল তৃণমূল কংগ্রেস। সোমবার (৩০ জুন) রাতে কমিশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার এগারোটার সময়ে নির্বাচন সদনে আসতে পারেন তৃণমূল প্রতিনিধিরা। তবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা স্মারকলিপি জমা দেওয়ার আগেই ভোটার তালিকায় বিশেষ বা নিবিড় সমীক্ষা নিয়ে এদিনই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে, ‘বিহারের ২০০৩ সালের ভোটার তালিকায় নথিভুক্ত ৪.৯৬ কোটি ভোটারের জন্য নতুন করে আর কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। এই ৪.৯৬ কোটি ভোটারের স্বীকৃতির জন্য বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্কিত কোনও নথিও জমা দেওয়ার প্রয়োজন নেই। কার্যত ১৯৮৭ সালের ১ জুলাইয়ের পরে জন্মানো কাউকে বাড়তি নথি দিতে হবে না।’

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ