‘প্রতিকূলতাকে জয় করব’, নতুন বছরে রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিষেকের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নতুন বছরের প্রথম দিন । আর ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস । এই বিশেষ দিনে  রাজ্য বাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘ আমরা ২০২৫ সালকে স্বাগত জানাই। আসুন আমরা আশা এবং সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যাই  । প্রতিটি নতুন বছর সাহস, সমবেদনা এবং উদ্দেশ্য দ্বারা পরিচালিত একটি পথনির্দেশ তৈরি করে। সেইসঙ্গে নতুন করে যাত্রা শুরু করার সুযোগ নিয়ে আসে ।আসুন  এই বছরটি আমরা প্রতিকূলতাকে জয় করি, সৌহার্দ্য ছড়িয়ে দিই এবং হাতে হাত রেখে সকলের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। আমরা যেন একতার মধ্যেই  শক্তি, উদারতা খুঁজে পাব ।  সকলকে জানাই ২০২৫  সালের নববর্ষের শুভেচ্ছা জানাই ।‘ অন্যদিকে সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছর উপলক্ষে একটি নতুন গান সাধারণ নাগরিক থেকে দলীয় কর্মী সকলের জন্য লিখেছেন, যেটি গেয়েছেন সঙ্গীতশিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন । 

উল্লেখ্য,  নতুন বছরের প্রথম দিন থেকেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে শুরু করল রাজ্যের শাসকদল ।  এই একটা বছরের মধ্যে এমন অনেক রাজনৈতিক ইস্যু তৈরি হতে পারে, যার প্রভাব সরাসরি বিধানসভায় পড়তে পারে । তাই শাসক দলের তরফ থেকে দলীয় কর্মীদের  দেওয়া হয়েছে বিশেষ বার্তা ।

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই