‘বিজেপিকে মদত দিচ্ছে বিচারব্যবস্থার একাংশ’, বিস্ফোরক অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: নাম না করে ফের কলকাতা হাইকোর্টের একজন বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এসএসকেএমে ভর্তি নন্দীগ্রামের আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের ওপরে বিজেপির তিন নেতা মেঘনাদ পাল, অশোক করণদের নেতৃত্বে হামলা চলেছে। অভিযুক্তদের নামের তালিকা নিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সেই তালিকা দেব।’ পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না জানতে চাওয়া হলে ক্ষুব্ধ কণ্ঠে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলেন, ‘পুলিশ কী করে ব্যবস্থা নেবে? সমাজবিরোধীদের সুরক্ষা দিয়ে রেখেছে আদালত। বিজেপির গুন্ডাদের রক্ষাকবচ দিয়ে রেখেছেন কলকাতা হাইকোর্টের এক বিচারপতি। বিজেপিকে সরাসরি মদত দিচ্ছে বিচারব্যবস্থার একাংশ।’

এদিন বিকেল পাঁচটা নাগাদ এসএসকেএমে যান অভিষেক। বেশ খানিক ক্ষণ আহত কর্মীদের সঙ্গে কাটান। তাঁদের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। ট্রমা কেয়ার সেন্টারের পাশাপাশি উডবার্ন ব্লকে গিয়ে এক দলীয় কর্মীর সঙ্গে কথা বলেন। আহতদের সঙ্গে দেখা করে করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি ১৪ জনের সঙ্গেই দেখা করেছি। কথা বলেছি। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। মহিলাদের ধর্ষণের হুমকি দিচ্ছে, বাচ্চাদেরও বাড়ি ছাড়া করেছে। কাউকে রেয়াত করছে না। কারা হামলা চালিয়েছে তাদের তালিকা নিয়েছি। ২০ জন অভিযুক্তের তালিকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাব যাতে পদক্ষেপ নেওয়া হয়।’

এর পরেই বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। রাখঢাক না রেখে বলেন, ‘যাঁদের জেলে থাকা উচিত, তাঁদের সাহায্য, মদত দিয়ে পুলিশ এবং প্রশাসনের হাত কার্যত বেঁধে দিচ্ছে কলকাতা হাইকোর্ট, যাতে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা, দৃষ্টান্তমূলক পদক্ষেপ না করা যায়। একটাই বেঞ্চ শুভেন্দু অধিকারীকে প্রোটেকশন দিয়েছে, তাঁর অনুগামীদের নিরাপত্তা দিয়েছে। আজকের এই পরিস্থিতির জন্য কেউ দায়ী হলে, তা কলকাতা হাইকোর্টের মাননীয় এক বিচারপতি। বিচারব্যবস্থাকে কলুষিত করেছেন।’

 

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর