প্রস্তুতি দেখতে ব্রিগেডে হাজির অভিষেক, ঘুরে দেখলেন মঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার ১০ই মার্চ ব্রিগেডে ‘জন গর্জন’ সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। মূলত ওই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে লোকসভার প্রচার শুরু করতে চলেছে রাজ্যের শাসকদল। আর সভার ৭২ ঘন্টা আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রস্তুতি দেখতে ব্রিগেডে গেলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেড সভার মূল মঞ্চের পাশাপাশি অন্যান্য মঞ্চও ঘুরে দেখেন তিনি।

এদিনই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দলের মহিলা শাখা আয়োজিত মিছিলে যোগ দিয়েছিলেন তৃণমূলের সেনাপতি। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে পা মেলান তিনি। ওই মিছিল শেষে ক্যামাক স্ট্রিটের অফিসে যান। সেখানে প্রয়োজনীয় কাজকর্ম শেষে পৌঁছে যান ব্রিগেডে। সঙ্গে ছিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত, আশিস চক্রবর্তী। মঞ্চ নির্মাণের বিষয়ে বেশ কয়েকটি পরামর্শও দেন।

ব্রিগেডের সভা সফল করতে জোর কদমে ঝাঁপিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। উত্তরবঙ্গ-সহ দূরবর্তী জেলা থেকে আসা দলীয় কর্মীদের থাকা খাওয়ার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিশেষ নজর রাখছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশাপাশি ইকো পার্কেও তৃণমূল কর্মীদের রাখার ব্যবস্থা হয়েছে। গত মঙ্গলবারই ইকো পার্কে দলীয় কর্মীদের থাকার কী ব্যবস্থা করা হয়েছে তা খতিয়ে দেখেছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। তৃণমূল সূত্রে খবর, ব্রিগেডে নিজেদের শক্তি প্রদর্শন করে বিজেপিকে চাপে ফেলতে চাইছে রাজ্যের শাসকদল। সন্দেশখালির ‘তুচ্ছ’ ঘটনা যে দলের সমর্থনের ভিত বিন্দুমাত্র আলগা করতে পারেনি, তা প্রমাণ করতে চাইছেন তৃণমূলের শীর্ষ নেতারা।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর