তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও একা হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আরও একটি উইকেট পড়ল। লোকসভা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়  বুধবার (১০ জুন) পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন।  তিনি এবার পাল্টি খেলেন। হাইকমান্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের গ্রুপে যোগ দিয়েছেন তিনি।   

জানা গিয়েছে, প্রসূন বন্দ্যোপাধ্যায়ও সংসদে পৃথক গোষ্ঠী গঠনের দাবিতে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। প্রসূন  বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালে টানা তৃতীয়বারের মতো হাওড়া থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন।   জানিয়ে রাখা ভাল, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই বিদ্রোহী হয়ে উঠেছে তৃণমূলের একাংশ। দল  দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীটি লোকসভায় একটি পৃথক ব্লক হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য  লড়াই করছে। সেই দলেও নাম লিখিয়েছেন প্রসূন। বিদ্রোহীদের তালিকায় জুড়েছে  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি হিসেবে পরিচিত সায়নী ঘোষের নামও। 

আরও পড়ুন: ‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এখন পর্যন্ত প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ ২০ জন লোকসভা সাংসদ এই গোষ্ঠীতে যোগ দিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, জুন মালিয়া,  এককালে যাঁরা ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অত্য়ন্ত কাছের এবং আস্থাভাজন, তাঁরাই  বর্তমানে হয়ে উঠেছেন তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদ। এমনকি দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূল সাংসদরা করেছেন বৈঠকও। যেখানে উপস্থিত ছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী। যত সময় যাচ্ছে ততই চওড়া হচ্ছে তৃণমূলের ফাটল। তৃণমূলের বেশিভাগ নেতাই দলের এই অবস্থার জন্য দায়ী করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।  অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে বর্তমানে আটজন সাংসদ রয়েছেন।  

 

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো