‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন একদা ঘনিষ্ঠরা। তৃণমূলে থেকেই মমতা-অভিষেকের থেকে দূরে সরে গিয়ে আলাদা গোষ্ঠী করছেন দলীয় সাংসদ-বিধায়করা। এবার কী সেই শিবিরেই নাম লেখাবেন শ্রীরামপুরের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তৃণমূলের অন্দরে। আচমকাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘এই উদ্ধত মনোভাব মেনে নেব না। আমি মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। নয় আমাদের রাখুন, অভিষেককে সরান। ওর জন্য দলটা শেষ হয়েছে। তারপরেও ঔদ্ধত্যে কমে যায়নি।’

আরও পডুন: কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক ও তার ছেলে

কিন্তু কেন এমন মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? ঘটনার সূত্রপাত, সই জাল কাণ্ডে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা দায়েরকে কেন্দ্র করে। এই বিষয়ে শ্রীরামপুরের সাংসদ জানিয়েছেন, ‘আমি অভিষেকের মামলা ছেড়ে দিয়েছি। কী ঔদ্ধত্যে রে বাবা! গতকাল, বুধবার আমি ওর মামলার কথা আদালতে উল্লেখ করলাম। আমিই লড়ছিলাম কেসটা। মমতাদির বাড়িতে সিআইডি-র যাওয়ার বিষয়টিও বিচারপতি কৌশিক চন্দের এজলাসে তুললাম। অভিষেকের মামলাটা কোনও কারণে কাল কোর্ট শোনেনি। আমরা বিচারপতিকে বলি, এটা জরুরি ভিত্তিতে শুনুন। কিন্তু উনি আজ শুনানি হবে বলে জানান। তারপরেই গতকাল, বুধবার রাত সাড়ে ১২টায় আমার ছেলেকে ফোন করে বলা হয়েছে জুনিয়র অয়ন ভট্টাচার্য এই মামলায় সওয়াল করবে। আমি বলে দিয়েছি এইভাবে অভিষেকের সঙ্গে থাকব না। এই পেশায় ৪৫ বছর আছি। এমন ঔদ্ধত্যে মনোভাব মেনে নেব না।’

সূত্রের খবর, সই জাল কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে অভিষেকের মামলা লড়ার বিষয়কে কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আচমকাই কল্যাণকে সরিয়ে সেই মামলা তাঁর থেকে জুনিয়র আইনজীবী অয়ন ভট্টাচার্যকে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই বেজায় চটে যান শ্রীরামপুরের সাংসদ। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি থাকলেও সেটি থেকে সরে দাঁড়ান কল্যাণ। তারপরেই প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন অভিষেকের বিরুদ্ধে। একেই দলের মধ্যে বিদ্রোহীদের অভাব নেই। সবাই ছাড়ছেন মমতার সঙ্গ। তার মাঝে কল্যাণের বেঁকে বসাতে অস্বস্তি আরও বাড়বে তৃণমূলনেত্রীর, এমনটাই মত রাজনৈতিক মহলের।

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০