মোদির শপথ অনুষ্ঠানের  আমন্ত্রণ পেয়েও প্রত্যাহার তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবাসকীয় সন্ধ্যায় তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছে নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে আজ উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। তবে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।  কিন্তু এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস  থাকবে না এই শপথ অনুষ্ঠানে। রবিবার তৃণমূলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

এদিন লোকসভায় তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর কাছে প্রহ্লাদ জোশীর ফোন এসেছিল। আমন্ত্রণও জানানো হয়েছিল। তবে দলের পক্ষ থেকে এই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে  শনিবার বিকেলেই কালীঘাটের বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন, তাঁর দলের কেউ শপথ গ্রহণের অনুষ্ঠানে যাবে না।

অন্যদিকে সুদীপের মতোই রাতে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের  আমন্ত্রণপত্র পান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে। তবে তিনি এদিনের শপথ অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছে কংগ্রেস। তবে এদিন বিরোধী দলের আর কোন  কোন নেতা থাকবে তা এখন স্পষ্টভাবে জানা যায়নি। বলা বাহুল্য এই শপথ অনুষ্ঠান নিয়ে শনিবার কংগ্রেস নেতা  জয়রাম রমেশ বলেছিলেন,’ প্রধানমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানাচ্ছেন, অথচ দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর সময় পাননি। ‘ কংগ্রেস নেতার এই বক্তব্যের পরেই বিরোধী নেতাদের আমন্ত্রণ জানান হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay