বুধবার থেকেই পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস

ভোট প্রচারে গ্রাম বাংলায় যাবেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মনোনয়নপত্র প্রত্যাহার পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাঁপাচ্ছে রাজ্যের শাসকদল। শনিবার কালীঘাটে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বসা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২১ তারিখ থেকে বুথে-বুথে প্রচার শুরু করা হবে। ২১ তারিখ কোথাও প্রচার শুরু করা সম্ভব না হলে পরের দিন ২২ তারিখ থেকে প্রচারে ঝাঁপানো হবে। ভোট প্রচারে গ্রামে-গ্রামে যাবেন দলের প্রবীণ ও বর্ষীয়ান নেতারা।

দলীয় প্রচারে কোন বিষয়ের ওপরে জোর দেওয়া হবে সেই দিশাও ঠিক করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। রাজ্যে সরকার পরিবর্তনের পরে গত ১২ বছরে কীভাবে গ্রামীণ মানুষের ভাগ্য বদলের জন্য একাধিক সামাজিক জনমুখী প্রকল্প নিয়েছে তৃণমূল সরকার, তা তুলে ধরার নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, দলের প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, ‘গ্রামে গ্রামে গিয়ে মানুষকে জানান তৃণমূল কংগ্রেস কি-কি ভাবে সাহায্য করেছে। বামেদের সময় পঞ্চায়েত নিয়ে মানুষের যে ধারণা ছিল তা যে তৃণমূল বদলে দিয়েছে এটা জানান। বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল, ঠিক তার উল্টোটা করেছে এটাও বোঝাতে হবে।’

গ্রামীণ মানুষের উন্নয়নে প্রতিটি জেলায় আলাদা-আলাদাভাবে যে কর্মসূচি ও প্রকল্প নেওয়া হয়েছে তাও তুলে ধরার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। প্রচারে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, সমব্যথী-সহ সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলির ওপরে বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ