চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনার তোড়জোড় তৃণমূলে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) পাশ হয়ে যাওয়া একাধিক বিলে সই না করে তা আটকে রাখা। নির্বাচিত জনপ্রতিনিধিদের বিধায়ক হিসাবে শপথ গ্রহণের পথে একের পর এক জটিলতা তৈরি করা। রাজ্য প্রশাসনের দৈনন্দিন কাজে বাধা প্রদান। গুচ্ছের অভিযোগ জমা হচ্ছে বাংলার রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোসের(C V Ananda Bose) বিরুদ্ধে। আর এই সব অভিযোগ নিয়েই এবার রাজ্য বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব(Resolution) উত্থাপন করতে চলেছে বংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। জোড়ফুল সূত্রে তেমনটাই জানা গিয়েছে। শাসক দলের শীর্ষ নেতাদের একাংশের মতে, যেভাবে ‘নির্বাচিত বিধায়কদের’ হেনস্তা করছেন রাজ্যপাল, তার জবাবও বেনজির হওয়া উচিত। আর তাই রাজ্য বিধানসভাতেই রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লোকসভা নির্বাচনের সময়েই বাংলায় ২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। সেই উপনির্বাচনে জিতে সদ্য বিধায়ক পদে শপথ নিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। তাঁদের শপথ পাঠ করিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যপালের বক্তব্য, তাঁদের শপথ বৈধ নয়। এমনকি রাজ্যপাল সায়ন্তিকা ও রেয়াতকে চিঠি লিখে হুঁশিয়ার করেছেন, তাঁরা অধিবেশনে যোগ দিলে ৫০০ টাকা করে জরিমানা হবে। তৃণমূলের একাধিক শীর্ষ সারির নেতার কথায়, রাজ্যপাল এভাবে নির্বাচিত বিধায়কদের জরিমানা করতে পারেন না। এখানে ব্যক্তি সায়ন্তিকা বা রেয়াত হোসেনের বড় কথা নয়। বড় কথা হল, বিধানসভার ও বিধায়কদের স্বাধিকার। বিধানসভার ব্যাপারে সর্বাধিক ক্ষমতা ও অধিকার রয়েছে স্পিকারের। তার উপর কারও নয়। তিনি বিধায়কদের শপথ বাক্য পাঠ করালে তা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নেই। রাজ্যপাল ঠিক করে দিতে পারেন না কার থেকে শপথ নেবেন নব নির্বাচিত বিধায়করা।

তাৎপর্যপূর্ণ ভাবে জানা গিয়েছে, রাজ্যপালের এহেন অবস্থানকে সমর্থন করছে না বঙ্গ বিজেপিও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ব্যক্তিগত ভাবে এই রাজ্যপালকে পছন্দ করছেন না বলেই বিজেপি সূত্রে খবর। ফলে রাজ্যপালের বিরুদ্ধে শাসক দল প্রস্তাব আনলে বিজেপি তা নিয়ে কতটা আপত্তি করবে সে ব্যাপারেও সংশয় রয়েছে। একই সঙ্গে সংবিধান বিশেষজ্ঞদেরও দাবি, রাজ্যপাল যা করছেন তা ঠিক করছেন না। খামোখা জটিলতা তৈরি করছেন তিনি। নতুন বিধায়কদের শপথ পাঠ করানোর পূর্ণ অধিকার রয়েছে বিধানসভার অধ্যক্ষের। রাজ্যপাল তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না।

Published by:

Share Link:

More Releted News:

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ