আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজই অসম যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একাধিক কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: একদিনের সফরে অসমে যাচ্ছেন ডায়মণ্ড হারবারের সাংসদ  (MP) অভিষেক বন্দ্যোপাধ্যায়।  বুধবারেই অসম (ASSAM) যাচ্ছেন তিনি। জানা গিয়েছে, গুয়াহাটিতে রয়েছে তাঁর একাধিক কর্মসূচি। তৃণমূলের যুবরাজের মূল কর্মসূচি এখানেই। তার আগে কামাক্ষ্যা মন্দিরে পুজো দেবেন তিনি। বৈঠক করবেন দলীয় নেতৃত্বের সঙ্গে। 

গোয়ার দায়িত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে দলের শক্তি বাড়াতে চাইছে তৃণমূল নেতৃত্ব। শুধু গোয়া নয়, উত্তর- পূর্ব ভারত জুড়েই নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে জোড়াফুল শিবির। জানা গিয়েছে, সদ্য তৃণমূলে যোগ দেওয়া রিপুন বোরো উপস্থিত থাকবেন। উল্লেখ্য, অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বোরো কলকাতায় অভিষেকের কার্যালয়ে এসে যোগ দিয়েছিলেন তৃণমূলে। উপ্সথিত থাকবেন সাংসদ সুস্মিতা দেব। 

আগামী বছর অসমে পঞ্চায়েত নির্বাচন। তাই এখন থেকেই শক্তি বাড়াতে চাইছে তৃণমূল। সাংগঠনিক কাজে তাই বাড়তি নজর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২০২৪- এর লোকসভা ভোটেও প্রার্থী দেবে তৃণমূল, সূত্রের খবর এমনটাই। সংগঠন পরিচালনার দায়িত্বে রয়েছেন রিপুন ও সুস্মিতা। তাঁদের মুখকে সামনে রেখেই শক্ত ঘাঁটি গড়তে চাইছে তৃণমূল। উল্লেখ্য, মেঘালয়ের প্রতিনিধি দল গত মঙ্গলবার কলকাতায় এসেছিল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মুকুল সাংমা। তারপরের দিনই অসম রওনা দিচ্ছেন তৃণমূল যুবরাজ অভিষেক। মেঘালয়ের পাশাপাশি দলের কাজ অসমেও সমান উদ্যোগে করতে চায় তৃণমূল। চলছে সংগঠন বিস্তারের কাজ। তৃণমূলের মতে, পাশাপাশি দুই রাজ্যে সমান গুরুত্ব দিলে প্রতিবেশী রাজ্য দুটিতে পারস্পরিক প্রভাব পড়বে। উল্লেখ্য, অভিষেক বারবার বলেছেন, আগামী ১ বছর গোয়ায় মাটি কামড়ে পড়ে থাকবেন তিনি। সাংগঠনিক কাজ বৃদ্ধি পাবে উত্তরোত্তর। 

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ