নিরাপত্তা খতিয়ে দেখতে আরজি করে গেলেন নয়া পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নয়া পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছেন মনোজ বর্মা।  দায়িত্ব পেয়েই শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখার কাজ শুরু করেছেন।   বৃহস্পতিবার তিনি গেলেন  আরজি করের নিরাপত্তা খতিয়ে দেখতে। শুধু তাই নয় অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন মনোজ। এদিন আরজি করে যাওয়ার আগে তিনি গেছিলেন টালা, কাশীপুর এবং সিঁথি থানা পরিদর্শনে।

বর্তমানে আরজি করে রয়েছেন নিরাপত্তা বাহিনী। এদিন তাদেরকে সঙ্গে নিয়েই হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখেন মনোজ। পাশাপাশি সিসি ক্যামেরা বসানোরও তিনি  নির্দেশ দিয়েছেন। বলা বাহুল্য,   আরজি কাণ্ডের আবহে লাগাতার পুলিশের ভূমিকা এবং  হাসপাতালের মধ্যে নিরাপত্তা  নিয়ে প্রশ্ন উঠেছে। তাই পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব নিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা শুরু করেছেন মনোজ বর্মা।  

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের  জেরে জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে মঙ্গলবার    পুলিশ কমিশনারের পদ থেক বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তিনি মনোজের দক্ষ হাতে তুলে দেন দায়িত্ব। আর সেই দায়িত্বভার গ্রহণ করেই বৃহস্পতিবার থানা পরিদর্শনে গিয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন নয়া  পুলিশ কমিশনার। একথায় বলা যায়,  বৃহস্পতিবার সকাল থেকে সিপি মনোজ ভার্মাকে দেখা গেল অ্যাকশন মোডে।

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার