সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে রবিবার দুপুরে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান। এদিন ঠাকুরপুকুর থানা থেকে ধৃত কাউন্সিলরকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। ‘চোর চোর’ স্লোগান দিয়ে পিছন ভ্যানের জানালায় ছুঁড়তে থাকে একের পর এক ডিম (Egg)। একই সঙ্গে ছোড়া হয় ছেঁড়া জুতো। শনিবার রাতে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে Sudip Polley)। ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ঠাকুরপুকুর থানায় তোলাবাজির মামলায় গ্রেফতার হন বেহালার তৃণমূল কাউন্সিলর সুদীপ ।

৫ লক্ষ টাকা তোলাবাজির মামলায় গ্রেফতার করা হয়। ধৃত সুদীপ পোল্লে কলকাতা পুরসভার ১৬ নম্বর বোরার চেয়ারম্যান। কলকাতায় এই প্রথম কোন কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়। কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লের বিরুদ্ধে এর আগেও একাধিকবার তোলাবাজির অভিযোগ শোনা গিয়েছিল।। তবে এবার ঠাকুর পুকুরের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলো শনিবার রাতে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,শুক্রবার অধিবেশন কক্ষ বন্ধ থাকায় কলকাতা পুরসভার কাউন্সিলর ক্লাবে অধিবেশন বসানো হয়েছিল। কলকাতা পুরসভার চেয়ার ম্যান মালা রায়ের নেতৃত্বে মেয়রের উপস্থিতিতে অধিবেশন কক্ষ না খোলায় কাউন্সিলার ক্লাবে অধিবেশন বসানো হয়। এই ঘটনার পর কলকাতা পুরসভার কাউন্সিলার সুদীপ পোল্লে কলকাতা পুরসভার সচিবের ঘরে যান এবং সেখানে হৈ চৈ করেন বলে অভিযোগ ওঠে।

উঠছে ধর্মঘট, টানা পাঁচদিন বন্ধ থাকছে না স্টেট ব্যাঙ্ক, চিন্তামুক্ত গ্রাহকরা

রাজমিস্ত্রি থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে, স্বপ্নের যাত্রা থিয়াগোর

সিকিমে প্রবল দুর্যোগ, জলস্তর বৃদ্ধি, যান চলাচল বন্ধ ম্যাঙ্গান-চুংথাং সড়কে

নন্দীগ্রাম–হলদিয়া ব্রিজের প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী, তৎপর জেলা প্রশাসন

কসবায় জাভেদ খানের অফিসে নোটিস কলকাতা পুরসভার, সরগরম এলাকা

পার্টি অফিসে মজুত অস্ত্র-বোমা! গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা

১১ জনকে ধর্ষণ করে খুন, ১২ বছরেও ফাঁসির সাজা কার্যকর হয়নি ধর্ষকের

৫২ টাকার সিগারেট-গুটখা চুরি, ২০ বছর বাদে বেকসুর আসামি

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান

বাজারে জল নিকাশি বন্ধ করে গজিয়ে উঠেছে বহুতল, পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন সিঙ্গুরের বিধায়ক

‘পুষ্পা পালিয়েছে, ওর বস কখন পশ্চিমবঙ্গ থেকে পালায় দেখুন’, কটাক্ষ সুকান্তর