বিরল প্রজাতির কচ্ছপ পাচার করতে গিয়ে গ্রেফতার চার

বিরল প্রজাতির কচ্ছপ পাচার করতে গিয়ে ধৃত চার। ডানলপ মোড় থেকে গ্রেফতার করা হয়েছে চারজন উত্তরপ্রদেশের বাসিন্দাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরল প্রজাতির কচ্ছপ পাচার করতে গিয়ে ধৃত চার। ডানলপ মোড় থেকে গ্রেফতার করা হয়েছে চারজন উত্তরপ্রদেশের বাসিন্দাকে। উদ্ধার করা হয়েছে ১০০ টি বিরল প্রজাতির কচ্ছপ। গোপন সূত্রে খবর পেয়ে ডানলপ মোড়ে অভিযানে যায় বরানগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতেই গাড়ি আটকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১০০ কচ্ছপ। গ্রেফতার করা হয় তিন মহিলা সহ চারজনকে। গ্রেফতার হওয়া কচ্ছপ পাচারকারীদের নাম যথাক্রমে রমেশ কাঞ্জার, নেহা কাঞ্জার, কিশোর কাঞ্জার, কাজল সিং। প্রত্যেকের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

কচ্ছপ পাচার হচ্ছে এই খবর আগেই বরানগর থানার কাছে পৌঁছায়। হাওড়া রেল স্টেশন থেকে দুটি গাড়ি ভাড়া করে ডানলপে নিয়ে আসা হয়। তখনই ডানলপ মোড়ের কাছে ওই গাড়ি গুলি আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় চার অভিযুক্তকে। সেখানেই তল্লাশি চালিয়ে খোঁজ পাওয়া যায় ১০০ কচ্ছপের। তখনই বরানগর থানার পুলিশ গ্রেফতার করে চার অভিযুক্তকে। বিরল প্রজাতির কচ্ছপ গুলি তুলে দেওয়া হয়েছে বন কর্মীদের হাতে।

এইভাবে কিছুদিন আগেই বেলঘরিয়া ও তারপরে শেওড়াফুলি থেকে উদ্ধার করা হয় মোট ১০০ টি বিলুপ্তপ্রায় কচ্ছপ। গ্রেফতার করা হয় একাধিক ব্যক্তিকে। শেওড়াফুলিতেও বিলুপ্তপ্রায় কচ্ছপ পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে গ্রেফতার হন দুই ব্যক্তি।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর