অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার আরও, টাকার পরিমাণ বেড়ে দাঁড়াল মোট ২১ কোটি

ইতিমধ্যেই স্নান সেরে নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ফের জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায়। এখনও তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বাড়ল আরও। গতকাল রাতের পর উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও ১ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার গয়না। সূত্রের খবর, এখনও অর্পিতার ফ্ল্যাটে ইডি (ED) আধিকারিকরা। চলছে, আয়কর নথি মেলানোর কাজ।

জানা গিয়েছে, ইতিমধ্যেই স্নান সেরে নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ফের জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায়। এখনও তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে। অন্যদিকে। তাঁর পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও জারি তল্লাশি। মোট ৪ টি টাকা গোনার মেশিনে চলছে টাকার পরিমাণ গণনা। পাওয়া গিয়েছে বিদেশি মুদ্রা, ডলার ও বেশ কিছু নথি। উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গয়না। ইডি অফিসারদের দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অর্পিতা। অর্পিতার দাবি, অভিনয় করে তিনি টাকা রোজগার করতেন। উল্লেখ্য, নাকতলা উদয়ন সংঘের ব্র্যান্ড অ্যাম্বাসাডার অর্পিতা। তাঁর নামে রয়েছে ২ টি ফ্ল্যাট ও ১ টি বাড়ি। উল্লেখ্য, এই তল্লাশি অভিযান চলছে প্রায় ২৬ ঘণ্টা ধরে। ইডি আধিকারিকদের অনুমান, এই টাকার সঙ্গে যোগ রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতির। কোথা থেকে এল এত টাকা, তা নিয়ে ক্রমশ বাড়ছে জল্পনা। 

টাকা উদ্ধার প্রসঙ্গে ট্যুইট করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি স্পষ্ট করেছেন উদ্ধার হওয়া এই বিপুল অঙ্কের টাকার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি লিখেছেন, যাদের কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে জবাবদিহি করার দায় তাঁদের ও তাঁদের আইনজীবী। এই টাকা দলের নয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের