কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলপ্রার্থী প্রয়াত বিধায়ক কন্যা আলিফা

Share:

নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ : কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। ওই বিধানসভায় প্রার্থী হয়েছেন আলিফা আহমেদ। প্রয়াত বিধায়কের কন্যাকেই প্রার্থী করল তৃণমূল। আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভায় নির্বাচন রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই মৃত্যু হয়েছিল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের।

আগামী বছরে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে বেজেছে উপনির্বাচনের দামামা। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার বিধায়কের মৃত্যুর পর আসনটি ফাঁকা হয়ে যাওয়ায় ওই আসনে উপ নির্বাচন হতে চলেছে।  নির্বাচন কমিশনের ঘোষণা মেনে কালীগঞ্জে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন ও ভোটগণনা করা হবে ২৩ জুন। গত ফেব্রুয়ারি মাসে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছিল কবে হবে সেই আসনে উপনির্বাচন। অবশেষে সেই দিন জানালো নির্বাচন কমিশন। ২৯ জুনই সেখানে উপনির্বাচন করা হচ্ছে। এরাজ্য ছাড়াও গুজরাতের দুটি, কেরলের একটি ও পাঞ্জাবের একটি আসনে এই উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, নিয়ম মেনে ৩১ জুলাইয়ের মধ্যে কালীগঞ্জ আসনে উপনির্বাচন করানোর কথা ছিল। সেই মতোই দিন ঠিক হয়েছে। গোটা রাজ্যেই ভুয়ো ভোটার খোঁজার পালাও সঙ্গে চলছে। ঝাড়াই-বাছাইয়ের পর সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হবে। তারমধ্যেই রাজ্যে বেজে গিয়েছে উপ নির্বাচনের দামামা। সেই মতো ভোটার লিস্ট ঝাড়াই-বাছাই করার কাজও চলছে সমান তালে।

 ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন নাসিরুদ্দিন। চলতি বছরে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালেই চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তাঁর। তারপর থেকে তিনমাস বিধায়কহীন হয়ে রয়েছে কালীগঞ্জ বিধানসভা। এবার সেখানেই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, বাবার সঙ্গে রাজনীতিতে হাত পাকিয়েছিলেন আলিফা।তাই বাবার আসনে তাঁকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ঘাসফুল শিবির।

 

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে