প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব ইডির, হাজিরা দিলেন পর্ষদের দুই প্রতিনিধি

২০১২ এবং ২০১৪ সালে প্রাথমিক টেটের প্যানেল সংক্রান্ত নথি নিয়ে এদিন তাঁরা হাজিরা দেন বলে ইডি সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত নথি নিয়ে পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডির (ED) দফতরে নথি নিয়ে নিয়ে হাজিরা দিলে পর্ষদের দুই প্রতিনিধি। ২০১২ এবং ২০১৪ সালে প্রাথমিক টেটের প্যানেল সংক্রান্ত নথি নিয়ে এদিন তাঁরা হাজিরা দেন বলে ইডি সূত্রের খবর।

সম্প্রতি হুগলির যুব নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর ইডির তদন্তকারীরা তাঁদের জেরা করে অয়ন শীলের নাম পান। এরপর অয়ন শীলের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। ইডি সূত্রের খবর, বাজেয়াপ্ত নথিগুলির মধ্যে রয়েছে ২০১২ ও ২০১৪ সালে টেট (TET) নিয়োগের নথিও। আর তার পরেই নিয়োগের নথি খতিয়ে দেখতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব করল ইডি।

গোয়েন্দাদের তলবের পর নির্ধারিত সময়ের মধ্যে সল্টলেকের (Salt Lake) সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন পর্ষদের দুই প্রতিনিধি। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ পর্ষদের দুই প্রতিনিধি নথিপত্র নিয়ে ইডির দফতরে হাজিরা দেন। সেসব নথি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। উল্লেখ্য এর আগে শান্তনুর কাছ থেকে ২০১২ সালে টেটের অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছিল।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের