পরীক্ষা পিছিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়? কাদের পরীক্ষা পিছল

প্রায় ২৭ দিন পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পড়ুয়ারা প্রস্তুতি নেওয়ার জন্য বাড়তি সময় পাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ মুহুর্তে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক জয়িতা দত্তগুপ্ত জানিয়েছেন, আগামী ১৩ জানুয়ারির পরিবর্তে ওই পরীক্ষা ৯ ফেব্রুয়ারি নেওয়া হবে। তবে পরীক্ষার দিন বদলালেও সময়সূচি অপরিবর্তিত থাকছে। প্রায় ২৭ দিন পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পড়ুয়ারা প্রস্তুতি নেওয়ার জন্য বাড়তি সময় পাবে।

গত জুন মাসেও হুল দিবস থাকায় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের একদিনের পরীক্ষা পিছিয়ে দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার মাত্র ২৪ ঘন্টা আগে ওই সিদ্ধান্ত ঘোষণা করায় শোরগোল পড়ে গিয়েছিল। পড়ুয়ারা প্রশ্ন তুলেছিলেন, শেষ মুহুর্তে কেন পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল? এবারেও পরীক্ষা শুরুর মাত্র ৭২ ঘন্টা আগে স্নাতক স্তরের অর্থা‍ৎ বিএ, বি কম ও বি এসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও কী কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হল, তা স্পষ্ট করে জানানো হয়নি।

দেশের একাধিক বিশ্ববিদ্যালয় অনলাইন পরীক্ষা চালুর পথে হাঁটলেও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফলাইন পরীক্ষা নেওয়ার পক্ষে অটল রয়েছে। পড়ুয়ারা এ বিষয়ে আন্দোলন করলেও নমনীয় অবস্থান নিতে রাজি হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?