এই মুহূর্তে

নলবন থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব ছবি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : নলবনের বাঁধের উপরে থেকে রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। শনিবার কলকাতা লেদার কমপ্লেক্স থানা (Leather Complex Police Station) এলাকার কাঁটাতলার নলবনের বাঁধের উপর থেকে এক যুবকের দেহ উদ্ধার  করেছে পুলিশ। মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। লেদার কমপ্লেক্স থানা পুলিশের প্রাথমিক অনুমান, হোটেলের ওই যুবককে গলা কেটে খুন করা হয়েছে।

শনিবার সকালে নলবনে কাজ করতে আসা কর্মীরাই বাঁধের ওপরে দেহ পড়ে থাকতে দেখে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁরা লেদার কমপ্লেক্স থানায় খবর দেয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে হাজির হয় লেদার কমপ্লেক্স থানার পুলিশ। তাঁরা এসেই প্রথমে দেহ উদ্ধার করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে জুতো, টাকার ব্যাগ, রুমাল, বিড়ির প্যাকেট।

পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ওই যুবকের দেহ নলবন বাঁধের ধারে কী করে এল, তা জানার চেষ্টা চলছে। নলবনের কর্মী থেকে স্থানীয় হোটেল কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেউ ওই যুবককে চেনেন কিনা সেই জন্য জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের অনুমান ওই এলাকায় এসে কেউ নিজের গলায় আঘাত করে আত্মঘাতী হতে পারে না। ওই যুবককে গলা কেটে খুন করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। নলবনের সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে। যুবকের সঙ্গে কেউ ঘটনাস্থলে ছিল কিনা, কীভাবে দেহটি সেখানে আসল সবটাই খতিয়ে দেখছে  লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের চলন্ত মেট্রোর সামনে যাত্রীর মরণঝাঁপ, ব্লু -লাইনে ট্রেন চলাচল ব্যাহত

বিধানসভা ভোটে ‘মোদি-শাহ-জ্ঞানেশের’ বিরুদ্ধে বাঙালির লড়াই, জানিয়ে দিল তৃণমূলপন্থী বিদ্ধজনরা

তীব্র গরমের আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, কৃষকদের উদ্দেশে জানালেন নয়া বার্তা

এআই মডেল তৈরি ও প্রশিক্ষণে উদ্যোগ নিল রাজ্য সরকার, কেমন করে গড়ে উঠবে?‌

বাবার পদবী চট্টোপাধ্যায় ছেলের চ্যাটার্জি কেন?‌ এসআইআর শুনানিতে হাজির শোভনদেব পুত্র সায়নদেব

ভোটের আগেই হতে পারে Group C এবং Group D-র লিখিত পরীক্ষা! জানুন সম্ভাব্য দিনক্ষণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ