Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাজ্য বিধানসভায় নজিরবিহীন ঘটনা, রেকর্ড থেকে বাদ গেল বিজেপি বিধায়কদের বক্তব্য

Share:

নিজস্ব প্রতিনিধি: নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজ্য বিধানসভা। নিজেদের বক্তব্য রেখে সভা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ায় বিজেপি বিধায়কদের বক্তব্য বাদ দেওয়ার নির্দেশ দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘বিধানসভার কার্যপ্রণালীর নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। যদিও অধ্যক্ষের সিদ্ধান্তকে বিরোধীদের কণ্ঠস্বর রোধ বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়করা।

গত কয়েকদিন ধরেই বিধানসভায় নিজেদের বক্তব্য রাখার পরে সরকারের জবাব না শুনে বিজেপি বিধায়করা সভাকক্ষ ত্যাগ করছেন বলে অভিযোগ উঠছিল। আজ  বৃহস্পতিবার (১৯ জুন)  বিধানসভায় সেলস ট্যাক্স বিলের উপর আলোচনাতে বিজেপি বিধায়করা বক্তব্য রাখেন। কিন্তু সরকারের জবাবি ভাষণ তারা না শুনে অধিবেশন কক্ষ ছেড়ে চলে যান। বিজেপির অন্য বিধায়করা অধিবেশন কক্ষ ছেড়ে চলে গেলেও বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি বসে ছিলেন। পরে বিজেপির মুখ্য সচেতক অধিবেশন কক্ষে এসে অশোকবাবুকে বাইরে নিয়ে যান।

এ নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তীব্র ক্ষোভ জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানান অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই আর্জির প্রেক্ষিতে অধ্যক্ষ বলেন, ‘প্রায়শই এই ঘটনা ঘটছে। আর এর পর একই জিনিস হলে বিরোধীদের সব বক্তব্য এক্সপাঞ্জ করব।এটা অসৌজন্য।’ কিন্তু তাতে খুশি হয়নি শাসক শিবির। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘এটা বারবার হচ্ছে। ফলে আজকেই বিজেপি বিধায়কদের বক্তব্য রেকর্ড থেকে বাদ দিতে হবে।’ এর পর অধ্যক্ষ বলেন, ‘এই নিয়ে তো রুল আছেই। বিধানসভার রুল অনুযায়ী, বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখলে জবাবি ভাষণ শোনা দরকার। কিন্তু তা করেননি বিজেপি বিধায়করা। ফলে বিরোধীদের সব বক্তব্য এক্সপাঞ্জ করার কথা ঘোষণা করলাম।’

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি