বড়বাজারে বেআইনি অস্ত্র পাচার কাণ্ডে গ্রেফতার উত্তরপ্রদেশের ৩ দুষ্কৃতী, উদ্ধার একাধিক পিস্তল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে বেআইনি অস্ত্র তৈরি ও পাচার চক্রের সূত্র ধরে এবার কলকাতার বড় বাজারে এলাকা থেকে ৩ অস্ত্র কারবারিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। মধ্য কলকাতার বড়বাজার থানায় এলাকার মহাত্মা গান্ধী রোড থেকে ৩ জন অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সন্তোষ সাহানি (৩৭), জিতেন্দ্র কুমার (৩৮), মনোজ কুমার (৪৬)। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৬১(২), বিএনএসও ২৫ (১এ),২৫(৬),২৫(৮), ২৯ ও ৩৫ আর্মস এক্টে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশের এস টি এফ। ধৃতদের শনিবার আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছে এসটিএফ(STF)।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ৯ এম পিস্তল ও একটি সাত এমএম পিস্তল চারটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড গুলি। এছাড়া পাওয়া গিয়েছে একটি উত্তরপ্রদেশের মোটর ভেহিকেল রেজিস্ট্রি প্রাপ্ত টয়টো গাড়ি। যার নম্বর ইউপি ১৪ সি কে ০৮৩৭। ধৃতরা ভিন রাজ্য থেকে এই রাজ্যে এই আগ্নেয়াস্ত্র গুলি পাচার করতে এসে ধরা পড়ে। ধৃতরা কিভাবে এই চক্র চালাচ্ছে তা জানার চেষ্টা করছে পুলিশ। বেআইনি অস্ত্র চোরা চালানে বিহারের পর এবার উত্তরপ্রদেশের(Uttarpradesh) দুষ্কৃতীদের চক্রের সন্ধান পেল এস টি এফ।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে এই রাজ্যের পুলিশ বিহারের পুলিশের সঙ্গে সেখানে হানা দিয়ে বেআইনি একাধিক অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায়। শিয়ালদা সংলগ্ন সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে পরপর দুবার বেআইনি অস্ত্র কারবারীদের হাতেনাতে ধরে কলকাতা পুলিশ। ক্রমাগত কলকাতা শহরে ভিন রাজ্যের দুষ্কৃতিদের অস্ত্র নিয়ে বেচাকেনার জন্য আনাগোনা বৃদ্ধি পাওয়ার ঘটনায় আরো নজরদারি জোরদার করছে এসটিএফ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের