আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তফসিলি জাতি-জনজাতি এলাকায় বেশি করে যান’, মন্ত্রীদের নির্দেশ মমতার

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরেই বিধানসভার ভোট। আর নবান্ন দখলের ভোটযুদ্ধে তফসিলি জাতি ও জনজাতির সমর্থন পেতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সংশ্লিষ্ট মন্ত্রীদের তফসিলি জাতি-জনজাতি এলাকায় বেশি করে পোঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এসসি-এসটি তালিকায় যাতে কোনও অযোগ্যরা ঠাঁই না পান, তা নিশ্চিত করতেও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার (২৫ অগস্ট) নবান্ন সভাঘরে জনজাতি উন্নয়ন পর্ষদের বৈঠক ছিল। ওই বৈঠকে বিজেপির প্রতিনিধিদেরও (সাংসদ খগেন মুর্মু এবং প্রাক্তন সাংসদ দশরথ তিরকে) আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও তাঁরা কেউ আসেননি। ছিলেন না ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালীপদ সোরেনও। সূত্রের খবর, বৈঠকে এক মন্ত্রী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান, ‘এসসি-এসটি তালিকায় অনেক অযোগ্যের নাম রয়ে যাচ্ছে। যারা প্রকৃত এসসি-এসটি, তাঁরা অবহেলিত থেকে যাচ্ছেন।’ ওই অনুযোগ শুনেই মুখ্যসচিবকে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও অযোগ্যদের নাম যাতে তালিকায় না-থাকে, তা-ও নিশ্চিত করতে বলেন। সেই সঙ্গে বনাঞ্চলের অধিকার থেকে যাতে জনজাতি অংশের মানুষ বঞ্চিত না-হন, সে ব্যাপারেও রাজ্য প্রশাসনকে সতর্ক করে দেন।

সূত্রের খবর, এদিনের বৈঠকে এসসি-এসটিভুক্তদের শংসাপত্র পাওয়া নিয়েও সমস্যার কথাও আলোচিত হয়েছে। সম্প্রতি ঝাড়গ্রামের একটি স্কুলের প্রশ্নপত্রে অলচিকি হরফ ছিল না। সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, সরকার স্বীকৃতি দেওয়ার পরেও কেন এই ধরনের অভিযোগ উঠবে? এদিনের বৈঠকে মন্ত্রীদের জনজাতি অধ্যুষিত এলাকায় বেশি করে পৌঁছনোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জনজাতি, তফসিলি জাতির মানুষের জন্য রাজ্য সরকারের চালু করা প্রকল্পের প্রচারের উপরেও জোর দিতে বলেছেন তিনি। বিধানসভা ভোটের আগে জনসংযোগ বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

‘‌রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে’‌, কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ মমতার

রবিবার থেকে শুরু হবে বঙ্গে প্রবল দুর্যোগ, গণনা কেন্দ্রে বাড়তি সর্তকতা নেওয়ার পরামর্শ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ