উপাচার্য নিয়োগে সার্চ কমিটি পুনর্গঠনের অর্ডিন্যান্স রাজভবনে পাঠাচ্ছে রাজ্য

সূত্রের খবর, ক্যাবিনেটের সেই অনুমোদনের পর উপাচার্য নিয়োগের আইনে সংশোধন চেয়ে রাজ্যপালের কাছে অর্ডিন্যান্স পাঠাচ্ছে রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি পুনর্গঠনের জন্য সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মিলেছে। সূত্রের খবর, ক্যাবিনেটের সেই অনুমোদনের পর উপাচার্য নিয়োগের আইনে সংশোধন চেয়ে খুব শীঘ্রই রাজ্যপালের কাছে অর্ডিন্যান্স পাঠাচ্ছে রাজ্য।

উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উপাচার্য নিয়োগের আইনে বদল আনার বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই অর্ডিন্যান্স আনার জন্য উচ্চ শিক্ষা দফতরের তরফে রাজভবনে ফাইল পাঠানো হতে চলেছে। উল্লেখ্য রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করা হবে বলে আগেই ভাবনা চিন্তা শুরু করেছিল রাজ্য সরকার। সার্চ কমিটিতে তিন জন সদস্যের বদলে ৫ জন সদস্য রাখার বিষয়টি সোমবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হলে অনুমোদন দেয় মন্ত্রিসভা।

উল্লেখ্য যে পাঁচ সদস্যের সার্চ কমিটি প্রস্তাবিত আকারে তৈরি করেছে রাজক্য সরকার। সেই কমিটিতে ইউজিসির মনোনীত প্রতিনিধি যেমন থাকবেন, তেমনই রাজ্যপালের মনোনীত প্রতিনিধি থাকবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের মনোনীত প্রতিনিধি থাকবেন, উচ্চ শিক্ষা সংসদের মনোনীত প্রতিনিধি এবং রাজ্যের মনোনীত প্রতিনিধি থাকবেন। এই পাঁচ সদস্যের সার্চ কমিটি বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়টি দেখবেন।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা