ষষ্ঠীর রাত থেকেই ধেয়ে আসছে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী২৪ ঘণ্টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর দিয়ে আসা জলীয় বাষ্প বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য প্রভাব বাড়াবে। প্রধানত ২ থেকে ৫ অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে দশমী তিথি এই কদিন প্রভাবটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলোয়। ষষ্ঠীর দুপুরে এমনই পূর্বাভাস দিল আলীপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)।

দক্ষিণ ২৪পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিমের দু একটা জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া(Bakura) এই জেলাগুলোতে প্রভাব বেশি থাকবে । বৃষ্টির পরিমাণ এইসব জেলাতে বেশি হতে পারে। অন্যান্য জায়গায় বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি। দক্ষিণবঙ্গের(South Bengal) প্রায় সমস্ত জেলাতেই সপ্তমী থেকে দশমী তিথি পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গার তুলনায় বৃষ্টিপাত বেশি থাকবে উপকূল জেলাগুলোতে। পশ্চিমের জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই থেকে পাঁচ অক্টোবর ।

কলকাতা(Kolkata) বা তার পার্শ্ববর্তী অঞ্চলে এই বৃষ্টিপাত বাড়বে, মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাতে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। প্রধানত মেঘলা আকাশ (Cloudy Sky)থাকবে। আজ অর্থাৎ ষষ্ঠীর দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে। কিছুটা বেশি বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলোতে। সংশ্লিষ্ট জেলাগুলি হল- দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব মেদনীপুর ও কলকাতার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘন্টা। ষষ্ঠীর রাতের পর থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। ওয়ার্নিং উইন্ডস সেরকম কিছু থাকছে না । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে ৩ অক্টোবর বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের (North Bengal)জন্য। নবমী তিথি থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরে যে পাহাড়ি এলাকাগুলো আছে সেখানে বৃষ্টি বাড়বে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি