আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে আগামী চার – পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে

নিজস্ব প্রতিনিধি:এই মুহূর্তে রাজ্যে কোন প্রাকৃতিক ঝড়-ঝঞ্ঝার সম্ভাবনা নেই । আগামী চার থেকে পাঁচ দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিনের  সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং রাতের তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে। সোমবার আবহাওয়া দপ্তরের(Weather Office) আধিকারিক ও বৈজ্ঞানিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,এই মুহূর্তে যে ওয়েদার সিস্টেম(Weather System) সে রকম উল্লেখযোগ্য পরিবর্তন কিছু নেই।

দক্ষিণবঙ্গ(South Bengal) ও উত্তরবঙ্গ দুই জেলাতেই . আগামী ৪ – ৫ দিন শুষ্ক ওয়েদার থাকবে । মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে । তাপমাত্রায় খুব একটা পরিবর্তন থাকছে না। আগামী চার পাঁচ দিন তাপমাত্রা স্বাভাবিক কাছাকাছিই থাকবে । কলকাতা আর তার পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর রাতের তাপমাত্রা সর্বনিম্ন থাকবে ২১-২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমে জেলাগুলিতে আরেকটু কম থাকবে রাতের তাপমাত্রা ।

আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞ সৌরিশবাবু জানান, কালীপুজোর পর একদিন মাত্র কলকাতার তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী হয়েছিল। এখন প্রতিবছরের মত একই রকম শুষ্ক আবহাওয়া ও তাপমাত্রা(Temperature) বজায় থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গে। অতএব কলকাতাবাসী এখন রাতে হালকা ঠান্ডা অনুভব যেমন করছে তা বজায় থাকবে।তবে জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে কবে পড়বে? সে ব্যাপারে এখনই নিশ্চিত কোন আপডেট দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। যদি নতুন করে কোন ঝড় ঝঞ্ঝা তৈরি না হয়, তবে নভেম্বর মাসের শেষের দিক থেকে রাজ্যে তাপমাত্রার পারদ নিম্নমুখী হতে পারে, এমনটাই অভিমত আবহাওয়াবিদদের।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ