সরছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? কোথায় জারি সর্তকত?

Share:

নিজস্ব প্রতিনিধি: মৌসুমী বায়ু নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে বিগত কয়েকদিন। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক জেলা। নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা বৃষ্টি থেকে কিছুটা রেহাই মিলবে। কিন্তু বৃষ্টি বন্ধ হবে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবেই কলকাতা সহ জেলায় জেলায়। সঙ্গে বাড়বে অস্বস্তিকর গরম। দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে শনিবার থেকে সোমবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। তিস্তার পরিস্থিতি এমনিতেই খারাপ। প্রবল বৃষ্টির কারণে সেই জলস্তর আরও বৃদ্ধি পেতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। জানানো হয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়ায় ভারী মিষ্টি সতর্কতা রয়েছে। শনিবার কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে বিগত কদিন যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তার থেকে ব্যাপকতা কিছুটা হলেও কম হবে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত। সেটি উত্তর দিকে সরে গিয়েছে। সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর কারণে আগামী দু’দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাব। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত দুর্যোগের সর্তকতা জারি করা হয়েছে। উত্তরের আর জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে।

শুক্রবার সকালে কলকাতার আকাশ মেঘলা থাকলেও একটু বেলা হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশে দেখা দিয়েছে রোদ। একটা অস্বস্তিকর গরম বজায় রয়েছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতার ২৭ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ