আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে শুরু হবে দুর্যোগ?

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের ওপর ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। আগামী ১৩ অগস্ট উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের ওপর এই নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের ওপর কিভাবে পড়বে তা নিম্নচাপের গতিপ্রকৃতির ওপরেই বোঝা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

জানা গিয়েছে, নিম্নচাপটি যদি ওড়িশার দিকেই থাকে তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা মত সেখানে বৃষ্টি চলছে।

অগস্ট মাসে বঙ্গোপসাগরের ওপরে এই প্রথম নিম্নচাপ তৈরি হতে চলেছে। চলতি বছরে রাজ্যে বর্ষা প্রবেশের পর এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে মোট ৬টি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ১৩ অগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়েছে, শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার ও বুধবার ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে।
শুক্রবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ মেঘলা। কোথাও ঝিরিঝিরি কোথাও বা একটু বেশি, বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হলেও একটা অস্বস্তিকর গরম বজায় রয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় পাশাপাশি জলাধারগুলো থেকে জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক বেলা এখনো জলমগ্ন হয়ে রয়েছে। নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় এই জেলার মানুষদের কাছে আশঙ্কা তৈরি হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে মমতার সভা ভণ্ডুলের চেষ্টা, কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

অশোকনগরে নীতিন নবীন সিআরপিএফের গাড়ি চড়ে এলেন শেষ রবিবারের প্রচারে

গরমে আলিপুর চিড়িয়াখানায় পশুদের জন্যে ইলেক্ট্রোলাইট ও ‘আইস ট্রিট’-এর বাড়তি ব্যবস্থা

দ্বিতীয় দফার নির্বাচনে আঁটোসাঁটো নিরাপত্তা গড়ে তুলতে নামছে ‘Beast’

ভোটের আগে মতুয়াদের সামনে নাগরিকত্বের মুলো ঝোলালেন মোদি

ভয়াবহ পথ‌ দুর্ঘটনা প্রাণ কাড়ল ‘গরিবদের মসিহা’ চিকিৎসকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ