বৃষ্টি কমিয়ে রাজ্যে ফিরছে অস্বস্তি, কত বাড়বে তাপমাত্রা, সতর্ক থাকুন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : স্বস্তি সরিয়ে ফিরছে অস্বস্তি। রাজ্যে ধীরে ধীরে কমছে বৃষ্টি। যারফলে বাড়ছে গরম। শুষ্ক গরমের জেরে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। তবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার কারণে গরম কম থাকার অনুভূতি টের পাওয়া যাচ্ছে না। আকাশে মেঘ দেখা গেলেও বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না সর্বত্র। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৩-৫ ডিগ্রি বাড়টে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের নীচের জেলাগুলোতে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শুষ্ক আবহাওয়ার জেরে বাড়বে অস্বস্তি।

মঙ্গলবার দক্ষিণবঙ্গে রাজ্যের প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ প্রায় সব জেলায় যেমন বৃষ্টি হবে তেমন ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টিও জারি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও মঙ্গলবার বৃষ্টি হবে। উপরের ৫টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস ছিল, তেমন বৃষ্টি হয়েছে। কিন্তু সপ্তাহের শেষে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। যার জেরে রাজ্যজুড়ে বাড়বে অস্বস্তি। ৩-৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে রাজ্যে। একসঙ্গে এতটা তাপ বৃদ্ধিতে নাজেহাল হবে বঙ্গবাসী।

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে বিগত একসপ্তাহের বেশি ধরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। যার জেরে নেমেছিল তাপমাত্রা। এবার ফের উর্দ্ধমুখী হতে চলেছে পারদ।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের