নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক দিন ধরে খুব ঘুর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছিল। যার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। এবার সামান্য স্বস্তি দিতে অল্প সময়ের জন্য বিরতি নিতে চলেছে বৃষ্টি। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ একটু কমছে। কিন্তু দুর্যোগ কাটার কোন সম্ভাবনা নেই। তার অন্যতম কারণ বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে চলা নতুন নিম্নচাপ।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে উত্তর পশ্চিমবঙ্গর ওপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাব খুব বেশি দক্ষিণবঙ্গের ওপর পড়বে না বলেই আশা করছেন আবহাওয়াবিদরা। কিন্তু দক্ষিণবঙ্গে একদম বৃষ্টিপাত হবে না তা নয়। মঙ্গলবার বিকেল বা বুধবার  এই নিম্নচাপ তৈরি হবার পর বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলতেও। জানা গিয়েছে, তৈরি হওয়া এই নতুন নিম্নচাপের জেরে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। চিন্তার বিষয় রয়েছে সামনে পুজো। আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার পুজো ভাসতে পারে বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দফতরের কথামতে সোমবার সকাল থেকে কলকাতার আকাশ পরিষ্কার। কয়েকদিন টানা বৃষ্টি চলার পর সোমবার রোদের মুখ দেখা গিয়েছে। সোমবার থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার  ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর গরমও বাড়বে।  বুধবারের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা গড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।  সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের