সপ্তাহভর প্রবল বৃষ্টির সম্ভাবনা, বুধ থেকে দক্ষিণবঙ্গের ১০ জেলায় বাড়বে দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : সকাল থেকেই মেঘলা আকাশ ও ভ্যাপসা গরম। ঘামে প্যাচপ্যাচে এক অস্বস্তিকর আবহাওয়া ছিল সোমবার। কিন্তু বেলা করাতেই পট পরিবর্তন। দুপুর ১২ টা থেকে একটা পর্যন্ত টানা এক ঘন্টার বৃষ্টিতে কিছুটা হলেও আবহাওয়া মনোরম হয়েছে। মঙ্গলবার সকাল থেকে তাপমাত্রা অনেকটাই কম। মেঘলা আকাশ থাকলেও মাঝেমধ্যে দেখা গিয়েছে রোদ। কিন্তু তারপরেও গরম অনুভূত হয়নি।

সোমবার সারাদিন টিপ টিপ বৃষ্টি হলেও স্বস্তিও পেয়েছে শহর। আবহাওয়া দ্রুত ঠান্ডা হয়েছে। গত কয়েকদিনের প্যাচপ্যাচে গরমের হাত থেকে খানিক স্বস্তি পেল শহরবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে দুই থেকে তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গ হয়ে রাজ্যে প্রবেশ করবে মৌসুমী বায়ু। যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। সোমবারের মতো মঙ্গলবারও রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের ওপর মঙ্গলবার নিম্নচাপ তৈরি হচ্ছে ডাল ফলে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যে প্রবল দর্শনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

সতর্ক করা হয়েছে উত্তরবঙ্গকেও। প্রবল বর্ষণের কারণে ধস নামতে পারে বলে জানা গিয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে নদীর জল স্তর বৃদ্ধি পাবে এর ফলে জল জমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিচু এলাকাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ১০ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের