পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল হয়েছে দক্ষিণবঙ্গের মানুষ। তবে দুপুর গড়াতেই কালো করে আসে আকাশ। সেই সঙ্গেই ঝেঁপে নামে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই দুর্যোগ। সেই সঙ্গেই আগামী বৃহস্পতিবার (৬ অগস্ট) পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

কলকাতায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে দিল্লি, লখনউ, পটনা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে । একটি ঘূর্ণাবর্ত রয়েছে হিমালয়ের পাদদেশে। এই দুইয়ের প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে বঙ্গে।  এর জেরেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গে চলবে তুমুল দুর্যোগ। সেই সঙ্গেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

শুধু দক্ষিণবঙ্গ নয় মঙ্গলবার (৪ অগস্ট) অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে হবে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।  

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

সিজেপি আন্দোলনকারীকে ধর্ষণ-খুনের হুমকি, কড়া নিন্দায় সরব ভূমি পেডনেকার

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা