ভোটার স্লিপে রাজনৈতিক লোগোতে আপত্তি কমিশনের, চটে লাল দলগুলো

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্য বিধানসভা অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে এবার ভোটার স্লিপ বিলি নিয়ে কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। এতদিন দেখা গিয়েছিল ভোটের সময় রাজনৈতিক দলগুলোর ভোটার স্লিপ বাড়ি বাড়ি দেওয়ার প্রবণতা ছিল। তাতে রাজনৈতিক দলগুলির নিজস্ব প্রতীক লক্ষ করা যেত। দলের প্রতীকী স্লিপের আড়ালে চলত পরোক্ষ প্রচার। এবার সেই প্রথায় দাঁড়ি টেনে দিল কমিশন। এবার থেকে সেই বিষয়ে দাঁড়ি টানলো নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে ভোটার স্লিপে শুধুমাত্র নির্বাচন কমিশনের নিজস্ব লোগো ব্যবহার করা বাধ্যতামূলক। কোনোভাবেই রাজনৈতিক দলের লোগো দেওয়া যাবে না। কমিশনের মতে, ভোটার স্লিপের মূল উদ্দেশ্য ভোটারকে তাঁর ভোটকেন্দ্র এবং ক্রমিক সংখ্যা সম্পর্কে অবগত করা, প্রচার চালানো নয়। আর এই কারণেই লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। কমিশনের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে ভোটার স্লিপে কি কি থাকবে। মূলত, থাকতে হবে যে বিষয়গুলো সেগুলো কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সেগুলো হলো… 

সংশ্লিষ্ট ভোটারের নাম 

ভোটার কার্ডের এপিক নম্বর

পার্ট নম্বর 

নির্দিষ্ট বুথ নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা 

আরও পড়ুন: ভোটের আগে ভাঙড়ে বৈঠক সারলেন নয়া পুলিশ কমিশনার, কী বিষয়ে আলোচনা?

এই সমস্ত তথ্য গুলোকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। বলা ভালো আর কয়েক মাস পরেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর নিয়ে বাংলায় উঠেছে বিতর্কের ঝড়।  বাংলার মানুষের হয়ে কথা বলতে শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলায় এখনও এসআইআরের কাজ শেষ হয়নি। সঠিক সময়ে নির্বাচন শুরু হওয়া নিয়েও শুরু হয়েছে চর্চা। এই আবহেই ভোটার স্লিপে রাজনৈতিক লোগোতে  না লাগানোর পরামর্শ দিয়েছে নির্বাচন  কমিশন। 

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া