চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের আগে ভাঙড়ে বৈঠক সারলেন নয়া পুলিশ কমিশনার, কী বিষয়ে আলোচনা?

নির্বাচন প্রতিনিধি, ভাঙর : সদ্য কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছেন সুপ্রতিম সরকার। দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার ভাঙড়ে এসে পুলিশ আধিকারকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ভাঙড়ের কথা বললেন মানুষের মধ্যে বিশেষ চিত্র ফুটে ওঠে। ভোটের আগে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠার ঘটনা নতুন নয়। সেই পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, সেই দিকে কড়া নজর রয়েছে পুলিশ কমিশনারের।

ভাঙরের রাজনৈতিক হিংসার ঘটনা নতুন নয়। এই বিষয়টি নিয়ে পুলিশ অধিকারীদের সঙ্গে শনিবার বৈঠকে বসেছিলেন নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। কলকাতা পুলিশের নিয়ন্ত্রণে বেশ কিছুদিন আগে এসেছে ভাঙ্গর ডিভিশন। খুব তাড়াতাড়ি বিজয়গঞ্জ বাজার থানার উদ্বোধন হবে। এই কাজও চলছে। এই বিষয়টি নিয়েও প্রতিদিনের বৈঠকের কথা হয়েছে। যে সকল পুলিশ কর্মীরা ভাঙ্গরে রয়েছেন তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ক কথাবার্তা বলেছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার। এই দিনের বৈঠকে উঠে এসেছে রাজনৈতিক হিংসার কথাও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন হিংসা কোনভাবেই বরদাস্ত করা হবে না। সব ধরনের অশান্তির জন্য মোকাবিলা করতে প্রস্তুত থাকবে পুলিশ। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি লালবাজারে এসে কলকাতা পুলিশের কমিশনার পদে দায়িত্বভার গ্রহণ করেছেন সুপ্রতিম সরকার ৷ বিদায়ী কমিশনার মনোজ ভার্মা তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানিয়েছেন৷

উল্লেখ্য, এই সুপ্রতিম সরকার দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশে এডিজি দক্ষিণবঙ্গ পদে দায়িত্ব সামলেছেন৷ এখন সেি জায়গা থেকে তাঁকে কলকাতা পুলিশের কমিশনার পদে নিয়ে আসা হয়েছে৷ তাঁর ছেড়ে আসা জায়গায় এডিজি দক্ষিণবঙ্গ পদে বিনীত গোয়েলকে নিযুক্ত করা হয়েছে ৷ তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ-র প্রধান পদ থেকে নিয়ে আসা হয়েছে।

  

Published by:

Share Link:

More Releted News:

ভোট বঙ্গে রাজনৈতিক কৌশল, ঝাড়গ্রামে ঝালমুড়ি খেলেন মোদি

‘পবিত্রকে জেতালে ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতু’‌, নন্দীগ্রামে আশ্বাস অভিষেকের

নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

‘অনুপ্রবেশকারীদের সাহস বেড়ে গিয়েছে’, বেলদার সভা থেকে আক্রমণ মোদির

বামফ্রন্টের ‘শূন্যতা’ কি কাটবে? জানিয়ে দিলেন বিমান বসু

‘‌আপনি শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন’‌, সাগর থেকে মোদিকে পরামর্শ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ