মাত্র দেড় মাসেই ১,১৭১ কোটির বেশি টাকার কাজের টেন্ডার

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের গ্রামীণ এলাকার উন্নয়নে জোর দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হচ্ছে রাস্তা, নিকাশী ও পানীয় জলের কাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী মে মাসেই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচনের আগে রাজ্যের গ্রামীণ এলাকার(Rural Bengal) উন্নয়নে জোর দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। তার জেরেই দেখা যাচ্ছে পঞ্চদশ অর্থ কমিশনের(Fifteenth Finance Commission) প্রথম কিস্তিতে পাওয়া টাকায় গ্রামীণ উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন করতে মাত্র দেড় মাসের মধ্যেই ১,১৭১ কোটির বেশি টাকার কাজের টেন্ডার(Tender) ডেকে ফেলেছে মমতার সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির সিংহভাগ টাকার কাজের বরাত দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গত বারের প্রাপ্য টাকারও প্রায় ৭০ শতাংশ খরচও করে ফেলেছে রাজ্য। এর ফলে চলতি বছর দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত মিলবে বলেই আশাবাদী রাজ্য সরকার। 

আরও পড়ুন Rahul Gandhi-কে ঘাড় ধাক্কা দিয়ে ভারত ছাড়ার নিদান সাধ্বী প্রজ্ঞার

জানা গিয়েছে, চলতি বছর জানুয়ারির শেষে পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির ১,৬৬০ কোটি টাকা পেয়েছিল রাজ্য। কয়েকদিনের মধ্যে তা জেলায় জেলায় বণ্টন করা হয়। পরিসংখ্যান বলছে, দেড় মাসে ১,১৭১ কোটির বেশি টাকার কাজের টেন্ডার হয়েছে। দ্রুত শুরু হবে কাজ। ভোটের আগেই যাতে এই কাজগুলির ৩০ শতাংশ শেষ করা যায়, সেই লক্ষ্যে জেলাগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গত বছর এবং চলতি বছরের টাকা খরচ নিয়ে যে রিপোর্ট দিল্লিতে দেওয়া হয়েছে, তাতে তাঁরাও সন্তোষ প্রকাশ করেছেন। ফলে পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তিতে প্রায় ১ হাজার কোটি টাকা দ্রুত পাওয়ার আশা করছে রাজ্য সরকার।  

আরও পড়ুন সারেও মমতার বাংলাকে বঞ্চিত করছেন মোদি, বাড়ছে কালোবাজারি

গ্রাম বাংলার দিকে এখন চোখ ঘোরালে দেখা যাবে সেখানে পঞ্চায়েত নির্বাচনের আগে জোর কদমে রাস্তা, পানীয় জল, নিকাশি ইত্যাদির কাজ হচ্ছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত একমাত্র মালদা জেলা তাদের প্রাপ্য সব টাকার কাজের বরাত দিয়ে ফেলেছে। বীরভূম, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রক্রিয়া শেষের পথে। আধিকারিকদের মতে, ১০০ দিনের কাজ বন্ধ থাকায় গ্রামীণ উন্নয়ন কিছুটা থমকে রয়েছে। কিন্তু অর্থ কমিশনের টাকায় যাতে মানুষের জন্য কিছু কাজ করা যায়, সেই জন্য বাড়তি উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র