সর্বনাশ! রাজ্যে করোনার সংক্রমণ এক লাফে বেড়ে আড়াই শতাংশের কাছাকাছি

রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার সংক্রমণ (Coronavirus) ক্রমশই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Case) আগের দিনের তুলনায় সামান্য কমলেও সংক্রমণ হার কিংবা পজিটিভিটি রেট (Positivity rate) এক লাফে অনেকটাই বেড়েছে। রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। আর সংক্রমণ হার বেড়ে হয়েছে ২ দশমিক ৪৫ শতাংশ। উদ্বেগ বাড়িয়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও পাল্লা দিয়ে বেড়ে আটশোর কাছাকাছি পৌঁছে গিয়েছে।

দীর্ঘদিন বাদে গত ১০ জুন রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ একশোর গণ্ডি ছাড়িয়েছিল। আর তাতেই সিঁদূরে মেঘ দেখছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা ছিল, সংক্রমণ পরিস্থিতির ক্রমাবনতি ঘটবে। সেই আশঙ্কায় সত্যি হতে চলেছে। সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ হাজার ৬০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৪৫ শতাংশে। যার ফলে আরও ১১৩ জনের শরীরে মারণ বাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ লক্ষ ২০ হাজার ৪০৯ জন। করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হওয়ায় রাজ্যে মারণ ভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ২০৬ জনে।’

সংক্রমণ হারের পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও হু-হু করে বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৮ হাজার ৪১৫ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৯১ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৫৭টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৮ জন।’

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা