কঙ্কালকাণ্ডের মাথা সুশান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার

সুশান্তের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুএল সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। তার জেরে ২ পক্ষের কাছ থেকেই হলফনামা চাইল আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: জামিনের অন্যতম শর্তই(Condition for Bail) ছিল নিজের এলাকায় পা রাখতে পারলেও বাড়ির বাইরে পা রাখতে পারবেন না তিনি। এভাবেই তার গতিবিধিতে নিয়ন্ত্রণ রেখে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু সেই শর্ত মানেননি তিনি। কার্যত আদালতের শর্তকে বুড়ো আঙুল দেখিয়ে বহাল তবিয়তে গড়বেতায় দলের হয়ে ভোট প্রচার করেছেন তিনি। ঘুরে বেড়িয়েছেন ও বেড়াচ্ছেন যত্রতত্র। কার্যত তা আদালত অবমাননার(Contempt of Court) সামিল। সেই তথ্য তুলে ধরেই তাঁর বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য সরকার(West Bengal State Government)। নজরে সিপিএম নেতা তথা কঙ্কাল কাণ্ডের ‘নায়ক’ সুশান্ত ঘোষ(Susanta Ghosh)। সোমবার অর্থাৎ এদিন তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে(Supreme Court) আদালত অবমাননার মামলা দায়ের করেছেন রাজ্যের আইনজীবী।   

আরও পড়ুন ‘বাংলাকে আমরাই চমক দেব, কাউকে চমকাতে দেব না’

কঙ্কাল কাণ্ড-সহ একাধিক নাশকতামূলক মামলায় যুক্ত থাকা মেদিনীপুরের গড়বেতার প্রাক্তন সিপিএম বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ২০১২ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান। তবে শর্ত ছিল এই যে, নিজের এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। গড়বেতায় ঢুকলেও নিজের বাড়িতেই যেতে পারবেন, অন্যত্র না। এভাবেই তাঁর গতিবিধিতে নিয়ন্ত্রণ রেখে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল সুশান্ত ঘোষকে। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায়, তিনি গড়বেতায় গোটা এলাকায় ঘুরেছেন, এমনকী পঞ্চায়েত ভোটের প্রচারেও সভা করেছেন। দলের মধ্যেই বারবার বিতর্কে জড়িয়ে শেষপর্যন্ত সাসপেন্ড হয়েছিলেন সুশান্ত ঘোষ। তবে ২০২০ সালের ডিসেম্বরে শীর্ষ আদালত তাঁর ওপর থেকে গড়বেতায় প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তারপরই নিজের গড়ে ফিরে ফের স্বমহিমায় রাজনীতি শুরু করেন। তাঁকে জেলা সম্পাদকও করা হয়। আর পঞ্চায়েত ভোটেও তাঁকেই প্রচারে নামায় দল। এবার সুশান্ত ঘোষের সেই সক্রিয়তার বিরোধিতায় শীর্ষ আদালতে রাজ্য সরকার।

আরও পড়ুন কলকাতা হাইকোর্টের পদক্ষেপে কোনঠাসা রাজ্যপাল

এদিন এই মামলার শুনানির সময় সুশান্ত ঘোষের কোনও আইনজীবী ছিলেন না। বিচারপতি পি নরসিমার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে দু’পক্ষের হলফনামা তলব করা হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে। তারপর শুনানি। চার সপ্তাহের মধ্যে উভয় পক্ষকে হলফনামা জমা দিতে হবে। তবে এই মামলা সম্পর্কে কিছুই জানতেন না বলে প্রতিক্রিয়া সুশান্তবাবুর। তিনি জানান, ‘আমার আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে কথা বলব।’ বাম শিবিরের দাবি, গড়বেতার বাইরে পা রাখা যাবে না বলেই তাঁরা জানতেন। তাই সুশান্তবাবুকে গড়বেতার বাইরে নিয়ে যাওয়া হয়নি। যদিও এবারের পঞ্চায়েত নির্বাচনে সুশান্তকে চন্দ্রকোণায় প্রচারসভায় যোগ দিতে দেখা গিয়েছিল।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা