ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোরের হিমেল হাওয়া আর রাতের ঠান্ডায় ক্রমশ শীতের আমেজ বাড়ছে বাংলায়। কলকাতা থেকে জেলা, সর্বত্রই শীতের হালকা পরশ অনুভব করছেন সাধারণ মানুষ। যদিও দুপুরের দিকে এখনও তেমন শীতের পোশাকের প্রয়োজন পড়ছে না। রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডার অপেক্ষায় রয়েছে বঙ্গবাসী। তবে এর মধ্যে চিন্তা বাড়িয়েছে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির খবর। ডিসেম্বরের শুরুতেই কি জাঁকিয়ে শীতের দেখা মিলবে? এই উত্তর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ বুধবার (২ ডিসেম্বর) পর্যন্ত মোটামুটি একই রকম থাকবে আবহাওয়া। তবে তার পরবর্তী তিন দিনে ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সেক্ষেত্রে কলকাতার পারদ নেমে ১৭ থেকে ১৮ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। বৃহস্পতিবার থেকেই শহরে শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি অন্যান্য জেলাতেও তাপমাত্রা কমতে পারে। 

আজ কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া?  

আজ, রবিবার (২৯ নভেম্বর) কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে  থাকতে পারে। সকালে হালকা কুয়াশা থাকতে পারে।  অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই  আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত  বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাহাড়ি এলাকায় কুয়াশার দাপট বেশি থাকবে। দিনের ও রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গের থেকে বেশ কিছুটা কমতে পারে।  

শীতের পথে বাধা ঘূর্ণাবর্ত 

তবে বাংলায় শীতের দাপট বাড়ার পথে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। পাশাপাশি, আগামী ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরের উপর নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। 

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২

প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ শোনার পর আজ দিল্লি যাবেন শুভেন্দু অধিকারী

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা