সল্টলেকে যাত্রী-সাথী অ্যাপ”WHERE IS MY BUS” উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: সল্টলেকে সেক্টর ফাইভে যাত্রী-সাথী অ্যাপ চালু হল।পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শনিবার যাত্রী-সাথী অ্যাপের”WHERE IS MY BUS” পরিষেবার শুভ উদ্বোধন করেন।এই পরিষেবার মাধমে সাধারণ যাত্রীরা নিম্নলিখিত সুবিধাগুলি পেতে সক্ষম হবে:-

১) বাসের বর্তমান অবস্থান চিহ্নিতকরণ।

২) যাত্রীর কাছে বাসটির আসার নির্দিষ্ট সময়।

৩) নির্দিষ্ট রুটের সমস্ত স্টপেজ এবং নির্ধারিত ভাড়া।

৪) অ্যাপ-এর মাধ্যমে সঠিক ভাড়া প্রদান করা।
যাত্রী সাথী অ্যাপ-এর মাধ্যমে বাসগুলিকে কন্ট্রোল-রুম থেকে পর্যবেক্ষণ করার সুযোগ থাকছে। ওভার-স্পীডিং, রুট ডাইভারশন-সহ যেকোনো রকমের আপদকালীন পরিস্থিতির মোকাবিলার সুযোগ এই অ্যাপে থাকবে। এর ফলে আগের থেকে আর ঘন্টার পর ঘন্টা বাসস্ট্যান্ডে যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে হবে না। যারা সল্টলেকে প্রতিদিন কর্মসূত্রে আসেন এবং বিভিন্ন কাজের জন্য আসেন তাদের জন্য এই অ্যাপ বিশেষ কাজে লাগবে।পরিবহনমন্ত্রী(Transport Minister) আরো জানান, ধীরে ধীরে সব বাসস্ট্যান্ড গুলিতে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হবে। যাদের যাত্রীরা সেখানে কোন রুটের বাস কোথায় রয়েছে এবং পরবর্তী বাস কখন সেই সংশ্লিষ্ট বাসস্ট্যান্ডে এসে পৌঁছাবে তা আগাম জানতে পারে।

যে অ্যাপ চালু করা হল তার মাধ্যমে সরকারি বাসের চালকরা নির্দিষ্ট রুট মেনে নির্দিষ্ট গতিতে যাচ্ছে কিনা এবং ওভারটেক করছে কিনা সবটাই চালকের মোবাইল ফোনের সঙ্গে জিপিএস(GPS) এর মাধ্যমে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে। কোন বাস চালক এই নির্দেশ গুলো অমান্য করলে তাকে সতর্ক করা হবে। তাতেও যদি সেই বাস চালক বারংবার একই ভুল করে তাহলে সে ক্ষেত্রে চালকের লাইসেন্স বাতিল করা হবে। রাজ্যের পরিবহন মন্ত্রী আরও জানান, জলপথে লঞ্চ সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি পরিবহনগুলিতে অ্যাপের মাধ্যমে যাত্রীরা যাতে টিকিট কাটতে পারে সেই সিস্টেম ধীরে ধীরে সংযুক্ত করে দেওয়া হবে। এর ফলে টিকিট কাটতে খুচরোর সমস্যার সম্মুখীন হতে হবে না বাস কন্টাকটার ও যাত্রীদের। সরকারি বাস অপ্রতুল্য এই অভিযোগ সঙ্গে পরিবহন মন্ত্রী বলেন, সরকারি বাস্তুত আছে গাড়িচালক অর্থাৎ বাস চালকদের সংখ্যা কিছুটা কম ছিল। তবে সম্প্রতি অনেক বাস চালকদের নেওয়া হয়েছে। আগামী দিন সব রুটে সরকারি বাস যথেষ্ট মিলবে।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির