খরচের হিসাব না দেওয়া পুজো কমিটি পাবে না অনুদান,‌জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজো কমিটি হিসাব দিলেই তবেই মিলবে অনুদান। যে পুজা কমিটিগুলির গত বছরের নির্দিষ্ট সময় রাজ্যের অনুদানের হিসাব পেশ করেছে, তারা এই বছর অনুদান পাবে। বাকিরা অনুদান পাওয়ার যোগ্য না। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পুজোর অনুদান মামলায় একাধিক প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। বলা হয়েছিল, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে পুজো কমিটিগুলোকে। কিন্তু  যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, তাঁরা অনুদান পাওয়ার যোগ্য নয়।

কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সোমবার প্রশ্ন তোলা হয়েছিল। বলা হয়েছে, সরকারি অনুদান নিয়ে কোথায় কত টাকা খরচ হচ্ছে, সেই বিষয়ে পুজো কমিটিগুলিকে ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ জমা দিতে বলা হয়েছিল। সেই বিষয়ে কত পুজো কমিটি ওই সার্টিফিকেট জমা দেয়নি? তারপরেও কী অনুদান মিলছে? এই নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। বুধবার আদালতে মামলাটি উঠলে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানায়, আদালতের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা খরচের হিসেব দিয়েছে, তারাই অনুদান পাবে।

জানা গিয়েছে, ৪১,৭৯৫টি ক্লাবের মধ্যে তিনটি ক্লাব খরচের হিসাব দেয়নি। ওই তিনটি ক্লাবই শিলিগুড়ির। আদালতের নিয়ম মেনে তাঁরা অনুদান পেতে পারবেন না। চলতি বছরে প্রতিশ্রুতির চেয়েও পুজো কমিটিগুলিকে বাড়তি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর জন্য চলতি বছর ক্লাবগুলিকে এক লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। আগের বারের থেকে ২৫ হাজার টাকা বৃদ্ধি করা হল অনুদান। কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় থাকা ৪৫ হাজারের বেশি ক্লাবকে অনুদান দেওয়া হবে।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের