স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পুলিশি হেফাজতে স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে, এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায়। ডায়মন্ড হারবারের তৃণমূলের পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনাকে সাজানো বলে দাবি করেছেন তিনি। এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন সুস্মিতা। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা।

গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের একটি তৃণমূল পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেই ওই টাকার সন্ধান পাওয়া গিয়েছে। তবে এই দাবির বিরোধিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পিত ভাবে টাকা উদ্ধারের ঘটনা সাজিয়ে তাঁর আপ্তসহায়ককে ফাঁসানোর চেষ্টা চলছে। সুস্মিতার দাবি, উদ্ধার হওয়া টাকার সঙ্গে তাঁর স্বামীর কোনও যোগ নেই। পুলিশ জোর করে সুমিতের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। তাই সিবিআই তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া থেকে সরানোর আবেদন জানিয়েছেন। বিকল্প হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন সুমিত। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। তাঁর জামিনের আবেদনও কলকাতা হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে মঞ্জুর হয়নি। আগামী ১৬ নভেম্বর আদালত খুললে নিয়মিত বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই নতুন করে আইনি পদক্ষেপ করলেন সুমিতের স্ত্রী।

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’