ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিকিৎসার গাফিলতিতে পাঁচ মাসের এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বসিরহাট জেলা হাসপাতালে। মৃত শিশুর নাম রায়সানা পারভিন। পরিবারের দাবি, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গতকাল রাতে তাকে বসিরহাট জেলা হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করানো হয়েছিল। কিন্তু হাসপাতালে ভর্তি করার পরেও সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা মেলেনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল বাড়িতেই হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় শিশুটির। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আসেন বাবা-মা। তাঁদের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর শিশুটিকে বেডে শুইয়ে রাখা হলেও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এমনকি অক্সিজেনও দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। শেষ পর্যন্ত মৃত্যু হয় পাঁচ মাসের ওই শিশুকন্যার। শিশুমৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়। চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। পরিবারের সদস্যদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশকর্মীরা।

আরও পড়ুনঃ কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

পরিবারের দাবি, সময়মতো যথাযথ চিকিৎসা পেলে শিশুটিকে বাঁচানো সম্ভব হত। ঘটনার সঙ্গে যুক্ত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃত শিশুর বাবা-মা। তবে চিকিৎসায় গাফিলতির অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন