ডিসেম্বরে কি দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং? বার্তা দিল এসএসসি

Share:

নিজস্ব প্রতিনিধি : উচ্চ প্রাথমিকে দ্বিতীয় পর্যায়ে কাউন্সেলিংয়ের ব্যাপারে জোর প্রস্তুতি নিতে শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। তবে এই কাউন্সিলিং ঠিক কবে হবে, সেবিষয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত দিতে পারেনি কমিশন। সম্প্রতি দ্বিতীয় পর্যায়ে কাউন্সিলিং শুরুর ব্যাপারে বিক্ষোভ কর্মসূচি যাচ্ছেন চাকরি্প্রার্থীরা।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ডিসেম্বর মাসে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করার কোনও সম্ভাবনা নেই। এসএসসির তরফে জানানো হয়েছে, প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ের পর একাধিক শূন্যপদ পড়ে রয়েছে। কোন কোন ক্যাটাগরিতে কত সংখ্যক শূন্যপদের জন্য দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে ডাকা হবে, সেই কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি। দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হতে এখনও সময় লাগবে।

এসএসসি সূত্রে খবর, প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ের মেধা তালিকায় প্রথম দিকে থাকা চাকরিপ্রার্থীরা অনুপস্থিত ছিলেন। শুধু তাই নয়, কাউন্সেলিংয়ে আসা অনেক চাকরিপ্রার্থীদের মধ্যে গ্রামের স্কুলে চাকরি নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা যায়। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে স্পষ্টত জানিয়ে দিয়েছেন, গ্রামে শিক্ষকতার করানোর জন্য যেতে হবে। এই পরিস্থিতিতে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের প্রস্তুতি শুরু করেছে কমিশন। প্রথম পর্যায়ে যারা অনুপস্থিত ছিলেন, তাঁরা দ্বিতীয় পর্যায়ে কাউন্সেলিংয়ে থাকার সুযোগ পাবেন। প্রথমে এসএসসির চেয়ারম্যান জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যেই দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হয়ে যাবে। কিন্তু ডিসেম্বর মাস কেটে গেলেও এখনও দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু করা সম্ভব হয়নি।

ইলেকট্রনিক ডিভাইসের পিছনে থাকা X সঙ্কেত কেন থাকে জানেন?

মাত্র ৯ হাজার টাকায় কলকাতা থেকে কেদারনাথ! কীভাবে যাবেন, কোথায় থাকবেন?

সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?